'নিপা' নিয়ে সতর্কবার্তা জারি আলিপুর চিড়িয়াখানায়
নিপা নিয়ে সতর্কতা জারি করল আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। চিড়িয়াখানা এলাকার মধ্যে পড়ে থাকা ফল নিজে না খেতে কিংবা পশু-পাখিদের না খাওয়াতে সতর্কতা জারি করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
নিপা নিয়ে সতর্কতা জারি করল আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। চিড়িয়াখানা এলাকার মধ্যে পড়ে থাকা ফল নিজে না খেতে কিংবা পশু-পাখিদের না খাওয়াতে সতর্কতা জারি করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

চিড়িয়াখানার তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাগানের মধ্যে পড়ে থাকা কোনও ফল কেউ যেন সংগ্রহ না করেন। এবং কোনও ভাবেই তা যেন কোনও প্রাণী এবং পরিবারের সদস্যদের না দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের কোনও কোনও রাজ্যে নিপা ভাইরাস ছড়িয়ে পড়ায় এই সতর্কতা। ফলাহারী বাদুর এই অসুখের জন্য দায়ী এবং এই অসুখে মানুষের মৃত্যুর হার প্রায় ৭৫ শতাংশ।
কেরলে ইতিমধ্যেই নিপা ভাইরাসের বলি হয়েছেন ১৪ জন। সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্যে।

Click it and Unblock the Notifications