আলিপুর জেলে বিবস্ত্র করে তল্লাশি এসএফআই মহিলা সদস্যদের, অভিযোগ মহিলা কমিশনে
আলিপুর জেলে বিবস্ত্র করে তল্লাশি করা হয়েছে মধুজা সেনরায় ও তিন মহিলা এসএফআই নেত্রীদের! চাঞ্চল্যকর অভিযোগ আনলেন এসএফআই-এর রাজ্য সভানেত্রী মধুজা সেন রায়।
কলকাতা, ১৮ মার্চ : আলিপুর জেলে বিবস্ত্র করে তল্লাশি করা হয়েছে মধুজা সেনরায় ও তিন মহিলা এসএফআই নেত্রীদের! আলিপুর জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন এসএফআই-এর রাজ্য সভানেত্রী মধুজা সেন রায়। তিনি এই মর্মে মহিলা কমিশনে নালিশ করেছেন। তাঁর অভিযোগ, এক মহিলা জেলকর্মী তাঁদের বিবস্ত্র করে তল্লাশি চালায়। জোর করে তাঁদের পোশাক খুলে দেওয়া হয়।
মধুজা সেনরায়ের এই অভিযোগের পর বিতর্ক দানা বেঁধেছে রাজ্যজুড়ে। সমালোচিত হচ্ছে আলিপুর জেল কর্তৃপক্ষের এই ভূমিকা। উল্লেখ্য, গত ৯ মার্চ এসএফআই-এর আইন অমান্য কর্মসূচি থেকে গ্রেফতার করা হয় ৮ ছাত্র নেতা-নেত্রীকে। তাঁদের মধ্যে ছিলেন মধুজা সেনরায়, অহনা গঙ্গোপাধ্যায়, রূপসা সাহা, অনন্যা চট্টোপাধ্যায়রাও। পরের দিন আদালত থেকে তাঁদের আলিপুর জেল হেফাজতে রাখা হয়। তখনই জেল কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে এই অমানবিক আচরণ করে বলে অভিযোগ।

১৪ মার্চ ১০০ টাকার বন্ডে তাঁদের মুক্তি দেওয়া হয়। এরপর শুক্রবার মধুজা সেনরায় মহিলা কমিশনে অভিযোগ দায়ের করেন আলিপুর জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। উল্লেখ্য, সরকারি সম্পত্তি ভাঙচুরের নতুন আইন তাঁদের উপরই প্রথম প্রয়োগ করা হয়েছিল।
তাঁদের গ্রেফতার করা পর মুচলেকা দিয়ে কেউ জামিন নেননি। ফলে পরদিন তাঁদের আদালতে পেশ করা হয়। সরকারি সম্পত্তি ভাঙচুর অভিযোগ নতুন আইন প্রয়োগ করে তাঁদের জেলা হেফাজতের নির্দেশ দেন বিচারক।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications