বন্দিদের 'মাদক-টাকা' পাচার করে গ্রেফতার আলিপুর জেলের চিকিৎসক
বন্দিদের দেখভালের দায়িত্বে যে চিকিৎসককে রাখা হয়েছিল, সেই তিনিই অসাধু কাজ করে নিয়ম বহির্ভূত ভাবে বন্দিদের হাতে টাকা থেকে শুরু করে মাদক সরবরাহ করে শুক্রবার হাতেনাতে গ্রেফতার হলেন।
বন্দিদের দেখভালের দায়িত্বে যে চিকিৎসককে রাখা হয়েছিল, সেই তিনিই অসাধু কাজ করে নিয়ম বহির্ভূত ভাবে বন্দিদের হাতে টাকা থেকে শুরু করে মাদক সরবরাহ করে শুক্রবার হাতেনাতে গ্রেফতার হলেন।

ঘটনার পরই আলিপুর সংশোধনাগার কর্তৃপক্ষ ঘটনাটি আলিপুর থানার হাতে সঁপে দেয়। পুলিশ তদন্তে নেমে প্রথমেই চিকিৎসককে হেফাজতে নেয়। জানা গিয়েছে, গত দশবছর ধরে জেলে চিকিৎসকের দায়িত্ব পালন করছিলেন অমিতাভ চৌধুরী। তিনি যে এমন কাজ করছেন তা কেউ ঘূণাক্ষরেও টের পাননি।
চিকিৎসক হওয়ায় অবাধে চেকিং ছাড়াই তিনি যাতায়াত করতেন। কেউ তাকে সন্দেহ করেনি। তবে শুক্রবার কারা কর্তৃপক্ষ হাতেনাতে তাকে ধরে ফেলেন। চিকিৎসকের ব্যাগ থেকে ১.৩৪ লক্ষ টাকা ও ৩৫টি মোবাইল উদ্ধার হয়।
পরে তদন্তে নেমে জানা গিয়েছে, জেলবন্দিদের হাতে মোবাইল, মাদক, টাকা থেকে শুরু করে নানাবিধ সামগ্রী নিয়ম ভেঙে সাপ্লাই করতেন তিনি। এই কাজে কারা বিভাগের কারা তাকে সাহায্য করত সেটাই এখন খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
আলিপুর জেলে অতীতে বন্দি পালানোর পরে সেল তল্লাশিতে অনেক মোবাইল উদ্ধার হয়। সেই ঘটনায় কারা রক্ষীরাই সন্দেহের তালিকায় ছিলেন। তবে এবার চিকিৎসকের খোঁজ মেলায় তাজ্জব বনে গিয়েছেন আধিকারিকেরা। এসব করেই মাসে লক্ষ লক্ষ টাকা রোজগার করতেন অভিযুক্ত চিকিৎসক অমিতাভ চৌধুরী। এদিন তাকে আদালতে তোলা হবে। হেফাজতে নিয়ে কারা এই ঘটনায় জড়িত তা খুঁজে বের করার চেষ্টা করবে পুলিশ।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications