২০১১-র সংগ্রামপুর বিষমদ কাণ্ডের রায় ঘোষণা, জেনে নিন বিস্তারিত
২০১১ সালের সংগ্রামপুর বিষমদ কাণ্ডের রায় ঘোষণা করল আলিপুর আদালত। ছয় বছরের বেশি সময় ধরে মামলা চলার পর এদিন আলিপুর জেলা আদালতের ষষ্ঠ অতিরিক্ত জেলা বিচারক এই রায় ঘোষণা করেন।
২০১১ সালের সংগ্রামপুর বিষমদ কাণ্ডের রায় ঘোষণা করল আলিপুর আদালত। ছয় বছরের বেশি সময় ধরে মামলা চলার পর এদিন আলিপুর জেলা আদালতের ষষ্ঠ অতিরিক্ত জেলা বিচারক এই রায় ঘোষণা করেন।

মামলায় খোঁড়া বাদশা-সহ ৪ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ৭ জনকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে। প্রধান অভিযুক্ত খোঁড়া বাদশা জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আবেদন করবেন।
ডিসেম্বর ২০১১-তে ডায়মন্ডহারবার মহকুমার উস্তি-সহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় বিষমদ থেকে কমপক্ষে ১৭৩ জনের মৃত্যু হয়েছিল। প্রথমে মগরাহাট ও উস্তি থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। পরে সিআইডি বিষমদ কাণ্ডের তদন্ত করে।
সিআইডি তদন্তে জানায়, বিষমদ বানানোয় যুক্ত ছিল নুর ইসলাম ফকির ওরফে খোঁড়া বাদশা। তার স্ত্রী শাকিলা বিবিও এই কাণ্ডে জড়িত। সব মিলিয়ে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছিল। পরে ১১ জনকে অভিযুক্ত করা হয়। সিআইডি চার্জশিট দিয়েছিল দু মাসে। অন্যদিকে আর ৫৬ জনের সাক্ষ্য গ্রহণ করেছিলেন বিচারক।
মামলায় ১১ অভিযুক্তের মধ্যে খোঁড়া বাদশা-সহ ৪ জন দোষী সাব্যস্ত করা হয়েছে। বাকি অভিযুক্তদের খালাস করে দেওয়া হয়েছে। শুক্রবার এই মামলায় সাজা ঘোষণা করবেন বিচারক।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications