আলিবাবা ও চারজন মিলে সব সিদ্ধান্ত নিচ্ছে, দেশে বুলডোজার চালাচ্ছে মোদীর সরকার

জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে দেশের মানুষের ওপর। বারবার নিয়ম বদলে মানুষের ভোগান্তি হচ্ছে। গোটা দেশে বুলডোজার চালাচ্ছে মোদীর সরকার। গায়ের জোরে ক্যাশলেস অর্থনীতি চাপিয়ে দেওয়া হচ্ছে।

কলকাতা, ২২ ডিসেম্বর : আলিবাবা ও চারজন মিলে সমস্ত সিদ্ধান্ত নিচ্ছে। সরকারের উপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে দেশের মানুষের ওপর। বারবার নিয়ম বদলে মানুষের ভোগান্তি হচ্ছে। গোটা দেশে বুলডোজার চালাচ্ছে মোদীর সরকার। গায়ের জোরে ক্যাশলেস অর্থনীতি চাপিয়ে দেওয়া হচ্ছে। নোট বাতিল ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর সরকারকে ফের তীব্র ভাষায় আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন বললেন, রিজার্ভ ব্যাঙ্কের উপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছে।

বৃহস্পতিবার তৃণমূল ভবনে কোর কমিটির বৈঠকের পর আবার দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতির কাছে দরবার করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সমস্ত নথিপত্র দাখিল করে রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানিয়েছি। আবারও তাঁর কাছে দরবার করতে যাব।

আলিবাবা ও চারজন মিলে সব সিদ্ধান্ত নিচ্ছে, দেশে বুলডোজার চালাচ্ছে মোদীর সরকার

কোর কমিটির বৈঠক শেষে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, নোটা বাতিলের জেরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। পেনশন তুলতে পারছেন না সাধারণ মানুষ। একশোর উপর মানুষ মারা গিয়েছেন নোট বাতিলের ধাক্কায়। ভিন রাজ্য থেকে শ্রমিকরা ফিরে আসছেন। কাজ করিয়ে টাকা দিতে পারছেন না মানুষ। কৃষক চাষ করতে পারছে না।

জেলাগুলোয় কোনও টাকা নেই। ফের বিনিময় প্রথা ফিরে এসেছে দেশে। তাই আমরা আবার দরবার করব রাষ্ট্রপতির কাছে।
এদিন ফের প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আলিবাবার সরকার বলার পাশাপাশি তিনি বলেন, কালো টাকার মালিকদের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব প্রিয়। মমতা এদিন বলেন, নোট বাতিলের সিদ্ধান্ত নিলেন নরেন্দ্র মোদী। অথচ সংসদে কোনও বিবৃতি দিলেন না তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+