আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় গ্রেফতার গাড়ির চালক, বিক্ষোভে অটল পড়ুয়ারা

হিট অ্যান্ড রানে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যুর ঘটনায় বিগত ২৪ ঘণ্টায় দফায় দফায় বিক্ষোভের পর গ্রেফতার করা হল গাড়িচালকে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম প্রতীন খাঁড়া। তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে।

হিট অ্যান্ড রানে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যুর ঘটনায় বিগত ২৪ ঘণ্টায় দফায় দফায় বিক্ষোভের পর গ্রেফতার করা হল গাড়িচালকে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম প্রতীন খাঁড়া। তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে।

ঘাতক গাড়ির চালক প্রতীন খাঁড়া একটি সংবাদপত্রের ছাপাখানার ম্যানেজিং ডিরেক্টর। আটক একজনকে জিজ্ঞাসাবাদ করেই ওই গাড়ির চালক তথা সংবাদপত্রের ছাপাখানার ম্যানেজিং ডিরেক্টরের খোঁজ পায় পুলিশ। তবে বিক্ষোভরত ছাত্রছাত্রীদের দাবি, ওই গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে, না আটক করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় গ্রেফতার চালক

নববর্ষের দিন সন্ধ্যায় নিউটাউনে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে দুর্ঘটনার মুখে পড়েন মুর্শিদাবাদের ছাত্র শাকিল আহমেদ। তারপর থেকেই পড়ুয়ারা রাস্তায় নেমে বিক্ষোভ শামিল হন। তাঁদের দাবি ছিল, কোনও প্রভাবশালীকে আড়াল করার চেষ্টা করছে পুলিশ। সেই কারণে ঘাতক গাড়ি ও গাড়ির চালককে বা গাড়ির মালিকের খোঁজ পাওয়া যাচ্ছে না এবং তাদের কাউকে গ্রেফতার করা যাচ্ছে না।

এই দাবিতে দফায় দফায় বিক্ষোভ, পথ অবরোধ করে ছাত্রছাত্রীরা। কখনও আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে, কখনও সেখান থেকে মিছিল করে বিশ্ববাংলা গেটের সামনে এসে বিক্ষোভ দেখাত শুরু করে পড়ুয়ারা। তাদের দাবি অবিলম্বে ঘাতক গাড়িটিকে আটক করতে হবে এবং গাড়ির চালককে গ্রেফতার করতে হবে। কোন প্রভাবশালীকে আড়াল করার চেষ্টা হচ্ছে, তাঁর নাম জানাতে হবে।

এদিন সারাদিন ধরেই বিক্ষোভরত পড়ুয়াদের সামলাতে হিমশিম খেতে হয় পড়ুয়াদের। পড়ুয়ারা দাবি জানাতে থাকেন, কেন সিসিটিবি ফুটেজ তাদের দেখানো হল না। পড়ুয়াদের লাগাতার আন্দোলনের পর সোমবার বিকেলে ঘাতক গাড়িটিকে আটক করা হয়। তারপর রাতে গ্রেফতার করা হয় গাড়ির চালক প্রতীন খাঁড়াকে। এর আগে পুলিশ বারবার জানিয়েছিল, কোনও চেষ্টার কসুর করা হচ্ছে না। শীঘ্রই গ্রেফতার করা হবে গাড়ির চালককে।

এরপর ঘাতক গাড়িটিকে আটক করে বিধাননগর পুলিশ। বিধান নগরের ডিসি নিউ টাউন প্রভীন প্রকাশ জানান, রুবি হাসপাতাল মোড়ে টয়োটার একটি শোরুমে ঘাতক গাড়িটির রিপেয়ারিং করতে দিতে আসেন এক ব্যক্তি। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখেই পুলিশ গাড়িটিকে আইডেন্টিফাই করে। ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

তাঁকে জিজ্ঞাসাবাদ করেই পুলিশ জানতে পারে গাড়িটি সানমার্গ মিডিয়া হাউজের নামে রেজিস্টার্ড। ডিসি নিউটাউন জানান তারা ইতিমধ্যেই চালককে চিহ্নিত করেছেন, যিনি গতকাল অ্যাক্সিডেন্টের সময় গাড়িটি চালাচ্ছিলেন। পুলিশের দাবি, রাতের মধ্যে ওই চালককেও গ্রেফতার করা হবে। সেইমতো রাতেই তাঁকে গ্রেফতার করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+