কেন মামলা সরানো হল দিল্লিতে? নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আলাপন
কেন মামলা সরানো হল দিল্লিতে? নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আলাপন
সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের প্রিন্সিপাল বেঞ্চের(দিল্লি) নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্যের অবসরপ্রাপ্ত মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায়। আগামী বুধবার এই সংক্রান্ত মামলার শুনানির সম্ভবনা। ফলে মামলা কোনদিকে গড়ায় সেদিকেই নজর সবার।

আলাপন বন্দোপাধ্যায়ের দায়ের করা মামলা গত ২২ শে অক্টোবর সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের কলকাতা বেঞ্চ থেকে সরিয়ে দিল্লিতে অবস্থিত প্রিন্সিপাল বেঞ্চে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রিন্সিপাল বেঞ্চ। গত ২৮ শে মে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ন পর্যালোচনা সভায় দিল্লিতে ডেকে পাঠানো হয় তৎকালীন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে। যদিও ঘূর্ণিঝড় 'ইয়াস' - এর ক্ষয়ক্ষতি সামলানোর জন্য ব্যস্ত থাকায় তিনি প্রধানমন্ত্রীর সভায় যেতে পারেননি আলাপন। আর তা থেকেই কেন্দ্রের সঙ্গে সংঘাত আলাপন বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রীর ডাকা ওই বৈঠকে উপস্থিত না থাকার জন্যে তড়িঘড়ি তাঁকে দিল্লিতে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর যদিও কালের নিয়মে একাধিক ঘটনা ঘটেছে। যদিও এরপরেই মুখ্যসচিবের পদ থেকে ইস্তফা দেন আলাপন বন্দ্যোপাধ্যায়। যদিও এই মুহূর্তে প্রশাসনের একটি বড় পদ সামলাচ্ছেন তিনি। কিতু বিতর্ক এখনও থামেনি।
বলে রাখা প্রয়োজন গত ১৬ই জুন আলাপনবাবুর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অনুসন্ধান শুরু করে ডিওপিটি ( Deperatment of Personnel & Training )। সেই মতো গত
১৮ই অক্টোবর প্রাথমিক পর্যায়ের শুনানির জন্য তাকে দিল্লি ডেকে পাঠানো হয়।
যদিও আলাপনবাবুর অনুরোধের সেই শুনানি পিছিয়ে ২ রা নভেম্বর করা হয়েছে। যদিও
এই অনুসন্ধান প্রক্রিয়া খারিজ করার জন্য সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের কলকাতা বেঞ্চে সম্প্রতি মামলা করেন আলাপন বন্ধোপাধ্যায়। যার শুনানি ছিল গত ২২শে অক্টোবর দুপুর ৩ টার সময়। কিন্তু 'রহস্যময়' কোনও এক কারনে এই মামলা কলকাতা থেকে দিল্লিতে সরানোর জন্য সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের প্রিন্সিপাল বেঞ্চে আবেদন করেছিল ডিওপিটি। এই আবেদনের ভিত্তিতে গত ২২ শে অক্টোবরই কলকাতা থেকে মামলা স্থানান্তরের নির্দেশ দেয় সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের দিল্লি বেঞ্চ। বুধবার সেখানে শুনানির দিন ধার্য করা হয়েছে। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হলেন আলাপন বন্দোপাধ্যায়। ফলে কেন্দ্রের সঙ্গে সংঘাত আরও একবার আলাপনবাবু। যদিও আইনি লড়াই কোনদিকে যায় সেদিকেই নজর।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications