২০১৯-এ নতুন প্রধানমন্ত্রী পাবে দেশ! মমতার ডাকে কলকাতায় পা দিয়েই ঘোষণা অখিলেশের

দেশে এখন পরিবর্তনের হাওয়া বইছে। এবার দেশ চায় নতুন প্রধানমন্ত্রী। সেই নতুন প্রধাননমন্ত্রী দেবে বিরোধীদের মহাজোট। সেই বার্তা দিতেই তিনি এসেছেন।

দেশে এখন পরিবর্তনের হাওয়া বইছে। এবার দেশ চায় নতুন প্রধানমন্ত্রী। সেই নতুনন প্রধাননমন্ত্রী দেবে বিরোধীদের মহাজোট। সেই বার্তা দিতেই তিনি এসেছেন। জোটপন্থী সমস্ত নেতা-নেত্রীরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে এই মঞ্চে এসেছেন। সবাই সম্মিলিত আওয়াজ তুলবেন কেন্দ্রের মোদী সরকারকে হটানোর জন্য।

২০১৯-এ নতুন প্রধানমন্ত্রী পাবে দেশ! ঘোষণা অখিলেশের

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে দেশের মানুষ আজ একজোট হয়েছে। দেশের মানুষের ডাককে আর উপেক্ষা না করে উপায় নেই। চাষি থেকে মধ্যবিত্ত সবাই খুব কষ্টের মধ্যে রয়েছেন। সেই আঙ্গিকেই বিরোধীরা আজ জোটবদ্ধ। কলকাতার ব্রিগেডের মঞ্চ থেকে সেই আওয়াজই তুলবেন সবাই। যা ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপির শেষের দিনের শুরু করবে।

উল্লেখ্য, কর্ণাটকের বিধানসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান পর্ব থেকে যে জোটের হাওয়া তৈরি হয়েছিল, তা সে নিতান্তই ফ্লুক নয়, তার প্রমাণ এই ব্রিগেড সমাবেশ। এই সমাবেশে বিভিন্ন রাজ্যের তাবড় নেতারা উপস্থিত হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে অন্তত ২৫ জন শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন। সবাই একযোগে মোদী সরকারের পতন ঘটানোর অঙ্গীকার করবেন। ২০১৯-এরপ নির্বাচনের পর এই বিরোধী মঞ্চেরই কেউ প্রধানমন্ত্রী হবেন বলে মনে করেন অখিলেশ। দেশ পাবে এক নতুন প্রধানমন্ত্রী।

উত্তরপ্রদেশ সপা-বসপা জোট হয়েছে। মায়াবতীর হাত ধরে অখিলেশ বিজেপি-বিনাশের আওয়াজ তুলেছেন আগেই। তিনি আগে বলেছিলেন, তাঁর একান্ত ইচ্ছা উত্তরপ্রদেশ থেকে কেউ প্রধানমন্ত্রী হন। এখন তিনি বলছেন, দেশ পাবে নতুন প্রধানমন্ত্রী। ভোটের ফলাফলের নিরিখে জোটই ঠিক করবে নতুন প্রধানমন্ত্রীর নাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+