২০২৪-এর আগেই বিজেপি বিরোধী নয়া ফ্রন্ট! মমতার সঙ্গে বৈঠকের পর বললেন অখিলেশ

বিজেপি বিরোধ মহাজোট গড়ার স্বপ্ন কি তবে ধূলিসাৎ হয়ে গেল! শুক্রবার কালীঘাটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব ২০২৪-এর আগে বিজেপি বিরোধী নয়া ফ্রন্টের সম্ভাবনা উসবে দিলেন। তিনি বললেন, আসন্ন ২০২৪ লোকসভা নির্বাচনের আগে একটি নতুন ফ্রন্টে আবির্ভাব হবে।

অখিলেশ যাদব সম্প্রতি কলকাতায় এসেছেন সমাজবাদী পার্টির জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকের সভাপতিত্ব করতে। পার্টির কাজে কলকাতা সফরে এসে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে যান। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নি্জস্ব অফিসে তাঁদের সঙ্গে বৈঠক হয়। এই বৈঠককে কেন্দ্র করে শুরু হয় জল্পনা।

২০২৪-এ বিজেপি বিরোধী নয়া ফ্রন্ট! মমতা-অখিলেশ বৈঠক

আর এই বৈঠকের পর অখিলে বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে দেশে একটি নতুন ফ্রন্ট গড়ে উঠতে চলেছে। তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তাঁর বাসভবনে গিযে দেখা করে এসেছেন। তাঁদের মধ্যে এক প্রস্থ্ কথা হয়েছে। আর তারপরই জল্পনা উসকে দেন অখিলেশ নিজেই।

মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে কথা না বললেও অখিলেশ যাদব বলেন, "আপনি এটাকে ফ্রন্ট বা জোট বলতে পারেন। লোকসভা নির্বাচনের আগেই এ ব্যাপারে আমরা সর্বসম্মত সিদ্ধান্ত জানাব। এই জোট গড়ে তোলা আবশ্যক কারণ, সবাই পরিবর্তন চায়। সেই পরিবর্তনের দাবিই একটা ফ্রন্টের প্রয়োজনীয়তার কথা জানাচ্ছে।"

এদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন, বিজেপির বিরুদ্ধে তাদের লড়াই চলবে, তবে কংগ্রেসের সঙ্গে তাঁরা দূরত্ব রেখেই এই লড়াই চালিয়ে যাবেন। এমনটাই নির্দেশ দলনেত্রীর। বছর ঘুরলেই ২০২৪-এর লোকসভা নির্বাচন। সেই নির্বাচনের আগে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অখিলেশ যাদবের এই বৈঠক সেই অর্থে তাৎপর্যপূর্ণ।

তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, যে দল যে রাজ্যে শক্তিশালী তাদের সঙ্গে কথা বলবে তৃণমূল। সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক হল এদিনই। আগামী ২৩ মার্চ ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজেডি সুপ্রিমো নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক স্থির করেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, একে একে আঞ্চলিক দলগুলিকে সম্বলিত করছে তৃণমূল। বিরোধী আঞ্চলিক দলগুলিকে এক ছাতার তলায় এনে কীভাবে বিজেপিকে ক্ষমতাচ্যুত করা যায়, তা-ই দেখাবে তৃণমূল কংগ্রেস। আর সে জন্য কখন কী করতে হয় সেটা জানে তারা। আর কংগ্রেসকে যে এই জোটের বাইরেই তারা রাখতে চাইছে, তাও স্পষ্ট কে দিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+