তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেস 'বাদ'! ভুল ভাঙাল নেতৃত্ব
তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেস নামের অংশটি বাদ দেওয়া হয়নি। দিন দুয়েক ধরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন তৈরি হয়। তারই জবাব দেওয়া হয়েছেতৃণমূলের তরফে।
তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেস নামের অংশটি বাদ দেওয়া হয়নি। দিন দুয়েক ধরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন তৈরি হয়। তারই জবাব দেওয়া হয়েছে তৃণমূলের তরফে।

নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেসের যে নাম নথিভুক্ত রয়েছে তা হল, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। প্রতীক হল ঘাস ফুল। ১৯৯৮-এর ১ জানুয়ারি যা নির্বাচন কমিশনের নথিবুক্ত হয়।
সংবাদ মাধ্যমে বেশ কিছু রিপোর্ট সামনে আসে। সেখানে বলা হয়, লোগো, ব্যানার, পোস্টার থেকে কংগ্রেস নামটি বাদ দেওয়া হয়েছে। এখন শুধুই তা 'তৃণমূল' নামে পরিচিত। সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে ঘাসফুলের নিচে লেখা শুধুমাত্র তৃণমূল। যার নিচে লেখা থাকছে আমার আপনার বাংলার।
সূত্রের খবর অনুযায়ী, দলের তরফ থেকে এই পরিবর্তনের কথা অস্বীকার করা হয়েছে। শ্রমিক নেত্রী দোলা সেন সংবাদ মাধ্যমকে বলেছেন, নির্বাচন কমিশনে দল নথিভুক্ত তৃণমূল কংগ্রেস নামে। সেক্ষেত্রে কংগ্রেস নামটি বাদ যাওয়ার কোনও প্রশ্ন নেই। তবে প্রচারের জন্য কেউ এটা করে থাকতে পারে।
AITC denies dropping 'Congress' from party name
— ANI Digital (@ani_digital) March 23, 2019
Read @ANI story | https://t.co/yhbgZNxoFs pic.twitter.com/0JMqi8jUDP












Click it and Unblock the Notifications