Airport Fire: কলকাতা বিমানবন্দরে দাউদাউ করে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক

কলকাতা বিমানবন্দরে বিধ্বংসী অগ্নিকাণ্ড (Airport Fire)। এদিন রাত নটা দশ নাগাদ সেই আগুন লাগে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। হুড়োহুড়ি শুরু করে দেন তাঁরা। প্রথমে বিমানবন্দরের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। একের পর এক দমকলের ইঞ্জিন যায় ঘটনাস্থলে। তবে দীর্ঘক্ষণ নিয়ন্ত্রণের বাইরে ছিল সেই আগুন।

প্রথমে একটি চেন ইন কাউন্টারে আগুন লাগে ( Airport Fire) বলে জানা গিয়েছে। যে জায়গা থেকে বোর্ডিং পাশ দেওয়া হয়, সেখানেই আগুন লাগে। শর্টসার্কিটে এই আগুন বলে প্রাথমিক তদন্তে মনে করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সঙ্গে সেখান থেকে যাত্রী ও কর্মীদের সরিয়ে নেওয়া হয়। তদন্তের পরেই আগুন লাগার সঠিক কারণ জানা যাবে বলেই মনে করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দরে আগুন

অগ্নিকাণ্ডের জেরে (Airport Fire) একাধিক বিমানের উড়ান থমকে যায়। সর্বশেষ খবরে জানা গিয়েছে, দমকলের আটটি ইঞ্জিনের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে। তবে এরপরেও দীর্ঘক্ষণ ধোঁয়ায় ভরে থাকে গোটা এলাকা। হলে নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরের স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপন ব্যবস্থা কি কোনও কাজ করল না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিমানবন্দরে আগুন

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়টি এখনও স্পষ্ট করে জানা যায়নি। তবে রাত প্রায় দশটা নাগাদ বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়, বুধবার রাত নটা বারো নাগাদ বিমানবন্দরের চিক ইন এলাকার ডি পোর্টালে আগুন লাগে। তবে যাত্রী সঙ্গে সঙ্গে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। রাত নটা চল্লিশ নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে বলে দাবি করা হয়েছে।

আগুন লাগার সময় যেসব বিমান এসেছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেইসব বিমান থেকে যাত্রীদের নামতে দেওয়া হয়নি। অন্যদিকে সোয়া দশটার পরে চেক ইন প্রক্রিয়ায় শুরু করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+