মোদীর ডাকে সাড়া দিতে গিয়ে আকাল দীপাবলি কলকাতায়, একধাক্কায় বাড়ল বায়ুদূষণ
মোদীর ডাকে সাড়া দিতে গিয়ে আকাল দীপাবলি কলকাতায়, একাধাক্কায় বাড়ল বায়ুদূষণ
করোনা যুদ্ধে সামিল হতে রবিবার রাত ৯টায় ৯ মিনিটের জন্যে ঘরের আলো নিভিয়ে রাখার নিদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর ডাকে সারা দিয়ে এই অকাল দীপাবলী তে সামিল হতে দেখা যায় দেশের একটা বড় অংশের মানুষকে।

শব্দবাজি ফাটানোর অভিযোগে কলকাতায় গ্রেফতার ৯৮
রবিবার রাত ৯ টা বাজতে না বাজতেই আলোর রোশনাইয়ে সেজে ওঠে কলকাতা। একাধিক জায়গায় চলে আতশবাজীর খেলাও। শব্দবাজীরও আওয়াজ শোনা যায় তিলোত্তমার একাধিক প্রান্ত থেকে। আর তারপরেই নিয়ম ভেঙে বাজি ফাটানোর অভিযোগে ৯৮ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ।

পরিবেশ বিধির তোয়াক্কা না করে উড়তে থাকে ফানুস
সূত্রের খবর, ঠিক কালীপুজোর রাতের মতো দেদার ফাটানো হয় শব্দবাজি। একই সাথে কলকাতা ও শহরতলি থেকে শব্দবাজির ফাটানোর অভিযোগ আসতে থাকে। পরিবেশ বিধির তোয়াক্কা না করে উড়তে থাকে ফানুস। প্রধানমন্ত্রীর নির্ধারিত ন'মিনিট পেরিয়ে গেলেও সেই লাগাম টানা যায়নি অত্যুৎসাহীদের।

রবিবারের রাতের পড়েই কলকাতার বায়ুমান বেশ খানিকটা পড়ে যায়
আর এই গোটা ঘটনার জেরে সোমবার একধাক্কায় অনেকটাই পড়ে যায় কলকাতার বায়ুমান। সোমবার সকালে কলকাতায় বায়ুমান সূচকটি ১০০ থেকে দেড়শোর ঘরে ঘরাফেরা করে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন প্রধানমন্ত্রীর ঘোষণার জেরেই কলকাতার বায়ুমান 'সন্তোষজনক' থেকে তুলনামূলক ভাবে খারাপ অর্থাত্ 'মাঝারিতে' চলে যায়।

লকডাউনের জেরে বিগত কয়েকদিন বেশ ভালো অবস্থাতেই ছিল তিলোত্তমার বায়ুমান
রবিবার রাত ৯টার ঠিক পড়েই কলকাতার বায়ুমান পৌঁছায় ১৫৬-র ঘরে। যা সাধারণ নাগরিকের পাশাপাপাশি বয়ষ্কদের শরীরের পক্ষে বেশ কিছুটা ক্ষতিকারক। যদিও লকডাউনের জেরে রাস্তায় যানবাহনের সংখ্যা অনেকটাই কম থাকায় বিগত কয়েকদিনে বেশ খানিকটাই উন্নতি হয়েছিল কলকাতার বায়ুমানের।












Click it and Unblock the Notifications