Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাতের রঙীন পার্টি, বিমান সেবিকার রহস্যজনক মৃত্যু কলকাতায়

বিমান সেবিকার রহস্যজনক মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য কলকাতায়।

কলকাতায় বিমান সেবিকার রহস্যজনক মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য। ঘটনাটি ঘটেছে বাগুইআটি থানার অন্তর্গত কেষ্টপুরের প্রফুল্লকাননে। বন্ধুর বাড়িতে রাতের পার্টিতে গিয়ে মাঝরাতে ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হয়েছে পেশায় বিমানসেবিকা তরুণী খংশিট ক্লারার।

রাতের রঙীন পার্টি, বিমান সেবিকার রহস্যজনক মৃত্যু কলকাতায়

পুলিশ সূত্রে খবর, ঘটনায় আটক করা হয়েছে মৃত বিমান সেবিকার এক বান্ধবী ও এক পুরুষ বন্ধুকে। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বান্ধবীর জন্মদিনে হাজির হয়েছিলেন ওই তরুণী। সেখানেই পার্টি করার পরে রাত তিনটে নাগাদ তিনতলার ব্যালকনি থেকে নিচে পড়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

সন্দেহ দানা বেঁধেছে কারণ, যুবতীর বান্ধবী বয়ানে বলেছেন, এত রাতে বিমানসেবিকা যুবতী যখন নিচে পড়ে যান, তখন তিনি ঘুমোচ্ছিলেন। তাতেই রহস্য দানা বেঁধেছে। সেজন্যই ঘটনাটি দুর্ঘটনা নাকি এতে অন্য রহস্য রয়েছে তা খুঁজে বের করতে চাইছে পুলিশ।

জানা গিয়েছে, মৃত বিমানসেবিকা তরুণীর বাড়ি অসমের শিলচরে। কর্মসূত্রে তিনি কলকাতায় থাকতেন। তিনি মঙ্গলবার রাতে মদ্যপ ছিলেন কিনা তা ময়নাতদন্তে খতিয়ে দেখা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+