সন্ধ্যায় ‘মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট' ঐন্দ্রিলার! রহস্য বাড়িয়ে সমস্ত পোস্ট মুছলেন বন্ধু সব্যসাচী
ভালো নেই ঐন্দ্রিলা শর্মা। নতুন করে ফের হৃদরোগে আক্রান্ত হয়েছে সে। শুক্রবার রাতে একটা আশার আলো তৈরি হয়েছিল। পরিস্থিতি সঙ্কটজনক হলেও ধীরে ধীরে নাকি চিকিৎসাতে ঐন্দ্রিলা সাড়া দিচ্ছিল বলেও খবর আসছিল। এমনকি রাতে বন্ধু সব্যসাচী
ভালো নেই ঐন্দ্রিলা শর্মা। নতুন করে ফের হৃদরোগে আক্রান্ত হয়েছে সে। শুক্রবার রাতে একটা আশার আলো তৈরি হয়েছিল। পরিস্থিতি সঙ্কটজনক হলেও ধীরে ধীরে নাকি চিকিৎসাতে ঐন্দ্রিলা সাড়া দিচ্ছিল বলেও খবর আসছিল। এমনকি রাতে বন্ধু সব্যসাচীর ফেসবুক পোস্ট ঘিরেও একটা আশার আলো তৈরি হয়েছিল।
কিন্ত্য শনিবার সন্ধ্যায় ফের একটি 'মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট' অভিনেত্রীর হয়েছে বলে জানা যাচ্ছে। আর তা নিয়েই রীতিমত অনুরাগীদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হচ্ছে বলে জানা যাচ্ছে।

রহস্য বাড়ছে সব্যসাচীর কার্যকলাপ থেকে।
আর এর মধ্যেই রহস্য বাড়ছে সব্যসাচীর কার্যকলাপ থেকে। ঐন্দ্রিলার অসুস্থতার পর থেকে বিভিন্ন সময়ে সবসময় আপডেট দিয়ে আসছিলেন বন্ধু সব্যসাচী চৌধুরী। এমনকি শুক্রবার রাতেও লম্বা একটি পোস্ট করেন তিনি। কিন্তু হঠাত করেই শনিবার সন্ধ্যায় ঐন্দ্রিলা সম্পর্কিত যাবতীয় পোস্ট ডিলিট করে দেন বন্ধু! কিন্তু কেন? সব কিছু ঠিক আছে তো? অন্তত এমনটাই ধন্ধে অভিনেত্রীর অনুরাগীরা। এই বিষয়ে যদিও সব্যসাচীর তরফে কোনও আপডেট পাওয়া যায়নি।

হৃদ্রোগে আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে।
আর এর মধ্যেই সন্ধ্যায় নতুন করে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। ফলে যত সময় এগোচ্ছে বাড়ছে উদ্বেগ। যদিও হাসপাতালের তরফে এক বার্তা থেকে জানা যাচ্ছে, পরিস্থিতি আশঙ্কাজনক হলেও স্থিতিশীল। জানা যাচ্ছে, ঐন্দ্রিলা শর্মার শারীরিক অবস্থা বুঝে ইতিমধ্যে ওষুধের ডোজ বাড়ানো হয়েছে। এমনকি কড়া অ্যান্টিবায়োটিকের ডোজ দেওয়া হচ্ছে বলেও জানা যাচ্ছে। তবে চোখ খুলছেন না। পুরো অসাড়। এমনকি কোনও প্রতিক্রিয়াও পাওয়া যাচ্ছে না অভিনেত্রীর। এখনও পর্যন্ত ভিনেত্রী ১০০ শতাংশ ভেন্টিলেশনে রয়েছেন বলেও জানা যাচ্ছে। তবে এই মুহূর্তে ঐন্দ্রিলার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখাটাই বড় চ্যালেঞ্জ চিকিৎসকদের কাছে। আর সেজন্যে ইনোট্রোপেস দেওয়া হয়েছে বলে খবর।

সোশ্যাল মিডিয়া জুড়ে প্রার্থনা
তবে অসুস্থ হওয়ার পর থেকেই যে মানুষ টা পাশে রয়েছেন তিনি হলেন সব্যসাচী! একেবারে ঠায় বসে রয়েছেন তিনি। কিন্যু কেন পোস্ট ডিলিট তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। গত ১ নভেম্বর আচমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেত্রীকে। ব্রেন স্ট্রোকের পর মাথার যে পাশে অস্ত্রপচার করা হয়েছিল, তার বিপরীত দিকে রক্ত জমাট বেঁধে গিয়েছে, যা নতুন করে চিকিৎসকদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঐন্দ্রিলাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা।












Click it and Unblock the Notifications