অবশেষে চিকিৎসা শুরু হতে চলেছে কল্যাণী এইমসে

অবশেষে চিকিৎসা শুরু হতে চলেছে কল্যাণী এইমসে

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চিকিৎসা শুরু হতে চলেছে কল্যাণী এইমসে। বুধবার আটটি বিভাগে চালু হচ্ছে আউটডোর পরিষেবা। এইমস কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত দিনে ১৫০ থেকে ২০০ জন রোগী দেখা হবে। আগে থেকে 'রেজিস্ট্রেশন' করতে হবে। এখনও সব রকমের যন্ত্রপাতি এসে পৌঁছয়নি। ধীরে ধীরে সমস্ত বিভাগ চালু করা হবে।

অবশেষে চিকিৎসা শুরু হতে চলেছে কল্যাণী এইমসে

সূত্রের খবর, এখন আটটি বিভাগে একজন করে চিকিৎসক আছেন। তাঁরা সপ্তাহের প্রথম পাঁচদিন আউটডোরে রোগী দেখবেন। বিভাগগুলি হল - জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, স্ত্রী ও ধাত্রীবিদ্যা, শিশু, চর্ম, চক্ষু, ইএনটি এবং মনোরোগ। আউটডোর খোলা থাকবে সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত। পরে ধাপে ধাপে অন্য বিভাগ চালু করা হবে।

নদিয়ায় কল্যাণীর বসন্তপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছে প্রায় ১,৮০০ একর জমির উপরে তৈরি হয়েছে এইমস হাসপাতাল। ২০১৬ সালে হাসপাতালের ভবন তৈরির কাজ শুরু হয়েছিল। জেএনএম হাসপাতালের পরিবর্তে নিজস্ব ভবনেই পঠনপাঠন শুরু হলেও এতদিন চিকিৎসা পরিষেবা চালু করা যায়নি। তবে আউটডোর চালু করার মতো পরিকাঠামো তৈরি হতেই কাল থেকে শুরু হবে পরিষেবা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+