BreakingNews শুভেন্দু-রাজীবের মিছিলে ধন্ধুমার কাণ্ড, পুলিশের লাঠিচার্জ
শুভেন্দু-রাজীবের মিছিলে ধন্ধুমার কাণ্ড
বিজেপি-র রোড শো ঘিরে ধুন্ধুমার আমহার্স্ট স্ট্রিটে। বিজেপি-তৃণমূল সংঘর্ষে কার্যত রণক্ষেত্র চেহারা নিয়েছে আমহার্স্ট স্ট্রিট এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। ঘটনা এতটাই অগ্নিগর্ভ হয়ে উঠেছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। জানা গিয়েছে, পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর হয়েছে। ভাঙচুর করা হয়েছে সাংসদ অর্জুন সিংয়ের কনভয়ের গাড়িও।

মুকুল-শুভেন্দুকে লক্ষ্য করে ঝাঁটা
বুধবার দুপুরে আমহার্স্ট স্ট্রিটে রোড শো করে বিজেপি। যেখানে মুকুল রায়, শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপির শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, অর্জুন সিং। রোড শো চলাকালীন সেখানের রাস্তার ধারে একটি পেট্রোল পাম্প থেকে বিজেপি নেতাদের লক্ষ্য করে ঝাঁটা দেখানো হয় বলে অভিযোগ। এমনকি, মুকুল, শুভেন্দুকে লক্ষ্য করে গালিগালাজ দেওয়া হয় বলেও অভিযোগ। এমনকি, ইট ছোঁড়া হয় বলেও অভিযোগ। এরপরেই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। পালটা বিজেপি কর্মীরাও আক্রমণাত্বক হয়ে ওঠেন। তৃণমূল কর্মীদের লক্ষ্য করে পালটা হামলা চালায় বিজেপি কর্মীরাও। দুপক্ষেরও সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় আমহার্স্ট স্ট্রিট এলাকায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ব্যাপক লাঠিচার্জ
মুহূর্তের মধ্যে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ ব্যাপক আকার নেয়। দুপক্ষকেই লক্ষ্য করে চলে ব্যাপক ইটবৃষ্টি। দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন তৃণমূল এবং বিজেপি কর্মী গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পালটা পুলিশের তরফে লাঠিচার্জ করা হয় বলেও অভিযোগ। সংঘর্ষে একাধিক পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। ভাঙচুর হয় বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের গাড়িও।

পুলিশের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ বিজেপির
পুলিশের কাছে এই রোড শো নিয়ে আগাম অনুমতি নেওয়া হয়। নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথাও পুলিশকে জানানো হয়েছিল বলে দাবি বিজেপির। এরপরেও এদিনের মিছিলে পর্যাপ্ত নিরাপত্তা ছিল না বলে দাবি বিজেপির। এই প্রসঙ্গে সাংসদ অর্জুন সিং বলেন, ২০ হাজার লোকের মিছিল। আর সেখানে মাত্র ১০০ জন পুলিশকর্মী দিয়ে কি তা ঠেকানো সম্ভব? ঘটনার সময় কোনও পুলিশ সেখানে ছিল না বলেও অভিযোগ বিজেপির। তবে এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলেই দাবি সৌগত রায়ের।

রণক্ষেত্র কাঁচরাপাড়াও, ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী
একদিকে আমহার্স্ট স্ট্রিট অন্যদিকে কাঁচরাপাড়া! রণক্ষেত্র দু জায়গাই। পরিবর্তন যাত্রাকে ঘিরে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে মুকুল গড়। পুলিশের দাবি, অনুমতি না নিয়েই রথযাত্রা করা হচ্ছে। পালটা বিজেপির দাবি, আগে থেকেই অনুমতি নেওয়া ছিল। পুলিশ এখন তা অস্বীকার করছে। ঘটনাস্থলে বসেই অবস্থান বিক্ষোভ বিজেপির। কৈলাশ বিজয়বর্গীয় বলেন, পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। এভাবে পরিবর্তন যাত্রাকে আটকে বিজেপিকে বাংলায় রোখা যাবে না বলেই হুঁশিয়ারি কেন্দ্রীয় নেতার। তাঁর দাবি, তাঁরা হেঁটে গিয়ে কাঁচরাপাড়াতে সভা করবেন।

উত্তর কলকাতাতেও আক্রান্ত হতে হয়েছিল শুভেন্দুকে
বিজেপিতে যোগ দিয়েই উত্তর কলকাতায় রোড শো করেন শুভেন্দু অধিকারী। সেখানেও তৃণমূল কর্মীরা তাঁকে লক্ষ্য করে ইট ছোঁড়ে বলে অভিযোগ। এরপরেই অগ্নিগর্ভ হয়ে ওঠে প্রিন্স আনোয়ার শাহ রোড।












Click it and Unblock the Notifications