বাড়িতে বসে নাকি লুডো খেলবে তৃণমূল! চাঞ্চল্যকর মন্তব্য বিজেপি নেতার

ভোট আসতেই সরগরম রাজ্য-রাজনীতি। হুঁশিয়ারি পালটা হুঁশিয়ারি ঘিরে চড়ছে বাংলার রাজনীতি। এই অবস্থায় খেলা হবে স্লোগান নয়া মাত্রা যোগ করেছে রাজনীতিতে

ভোট আসতেই সরগরম রাজ্য-রাজনীতি। হুঁশিয়ারি পালটা হুঁশিয়ারি ঘিরে চড়ছে বাংলার রাজনীতি। এই অবস্থায় খেলা হবে স্লোগান নয়া মাত্রা যোগ করেছে রাজনীতিতে। শাসক-বিরোধী সবার মুখেই খেলা হবে স্লোগান। আর এর মধ্যেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী।

আর কেন্দ্রীয় বাহিনী বাংলায় পা রাখতেই তৃণমূল নেতার হুঁশিয়ারি, বুথ পাহারে দেবে কেন্দ্রীয় বাহিনী আর আমাদের ছেলেরা মাঠে নেমে খেলবে। আর এই হুঁশিয়ারি ঘিরেই জোর বিতর্ক। তৃণমূলের দাবি এটা নাকি ভোকাল টনিক। পালটা বিজেপির বক্তব্য, মানুষকে ভয় দেখানোর রাজনীতি করছে তৃণমূল।

ভোটের দিন লুডো খেলবে

ভোটের দিন লুডো খেলবে

খেলা হবে ইতিমধ্যে স্লোগান তুলেছে শাসকদল তৃণমূল। অনুব্রত মন্ডল থেকে ছোট বড় সমস্ত নেতার মুখেই খেলা হবে স্লোগান। স্লোগান ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। আর এই অস্থায় তৃণমূল নেতার মুখে বিতর্কিত স্লোগান। মন্তব্য, বুথ পাহাড়ে দেবে কেন্দ্রীয় বাহিনী আর ছেলেরা মাঠে খেলবে। পালটা বিজেপির দাবি, ভোটের দিন বাড়িতে বসে লুডো খেলবে তৃণমূল কর্মীরা। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, এটাই ওদের সংস্কৃতি। যেভাবে খেলা হবে বলে স্লোগান দেওয়া হচ্ছে তাতে স্পষ্ট হুঁশিয়ারি। ফলে বাংলার মানুষ কখনই এই মন্তব্য, হুঁশিয়ারি মেনে নেবে না বলে দাবি বিজেপি নেতার। একই সঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন পরিবর্তনের পরিবর্তন হবে বাংলায়। ফলে এই সমস্ত ভাষা বলে কোনও লাভ হবে না দাবি।

খেলা হবে বিরোধী শূন্য

খেলা হবে বিরোধী শূন্য

ভাঙড়ে তৃণমূলের কর্মিসভায় দল পরিচালিক ভোগালি ২ নম্বর পঞ্চায়েত প্রধান মুদাস্সর হোসেন বলেছেন, ' এবার ভোটার হয়েছে ১৪,০০০। ১৪০০০ ই চাই। আর ১৪০০০ ই চাই। যত আধাসামরিক দেবে দিক। ভোগালিতে খেলা হবে বিরোধী শূন্য।' মঞ্চে তখন ভাঙড়ের আরও এক তাবড় নেতা আরাবুল ইসলাম। আর তাঁর সামনে এভাবে মুদাস্সারের বক্তব্য নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে

'তৃণমূলী লোক ছাড়া বুথে ভোট দিতে যেতে পারবেন না '

'তৃণমূলী লোক ছাড়া বুথে ভোট দিতে যেতে পারবেন না '

মুদাস্সারের সাফ বার্তা , 'তৃণমূলী লোক ছাড়া কেউ বুথে ভোট দিতে যেতে পারবেন না। বুথে আধা সামরিক বাহিনী পাহারা দেবে। আমাদের ছেলার মাঠে থাকবে।' দলের নেতার এমন এক বার্তা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে রীতিমতো সোচ্চার হয়েছে বিজেপি। বিজেপির জয়প্রকাশ মজুমদারের দাবি, 'ভাইপো' অভিষেকের সুরেই সুর মিলিয়ে কথা বলছেন এই তৃণমূলের নেতা। বামেদের তরফেও তৃণমূলের চরম সমালোচনা করা হয়েছে এই মন্তব্যের জেরে।

অশালীন বলে পালটা আক্রমণ সুজনের

অশালীন বলে পালটা আক্রমণ সুজনের

খেলা হবে যে স্লোগান বিজেপি এবং তৃণমূল দুই দল দিচ্ছে তা অশালীন বলে দাবি বাম নেতা সুজন চক্রবর্তীর। তাঁর দাবি, রাজনীতিটা দায়বন্ধতা। রাজনৈতিক ব্যক্তিত্বদের দায়বদ্ধতা থাকে মানুষের জন্যে। সেখানে মানুষের জন্যে কি কাজ করা হচ্চে তা বলা হচ্ছে না। বলা হচ্ছে না কি কাজ করা হবে। আর তা না করে বিজেপি-তৃণমূল দুই দলই ভয়ের পরিবেশ তৈরি করছে বলে দাবি সুজন চক্রবর্তীর।

'ভোকাল টনিক', দাবি তৃণমূলের!

'ভোকাল টনিক', দাবি তৃণমূলের!

এদিকে, দলীয় নেতার অহেন মন্তব্যের জেরে অস্বস্তিতে পড়েছে তৃণমূল। দলের তরফে কুণাল ঘোষ বলেছেন, ভোটের আগে কর্মীদের চাঙ্গা করতেই মুদাস্সার এমন 'ভোকাল টনিক' দিয়েছেন । মমতা যা কাজ করেছেন তাতে তাঁর ১০০ শতাংশ ভোট নিশ্চিত। আর এই ১০০ শতাংশ নিশ্চিত করতেই এমন কথা দলীয় নেত বলেছেন। তবে কুণাল ঘোষ জানিয়েছেন, 'একটু সংযত হলে ভালো হত।' তবে অবশ্যই সকলেই যে ভোট দিতে পারবেন, তার বার্তা দেন কুণাল ঘোষ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+