মধ্যরাতে বিজেপি দফতরে হামলা! ভিডিও পোস্ট করে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন কৈলাশের
ভোট ঘোষণা হয়ে গিয়েছে! আর ভোট ঘোষণা হতেই বিজেপি দফতরে হামলার অভিযোগ! মধ্যরাতে একদল লোক বিজেপি দফতরে ঢুকে হামলা করে অভিযোগ।
ভোট ঘোষণা হয়ে গিয়েছে! আর ভোট ঘোষণা হতেই বিজেপি দফতরে হামলার অভিযোগ! মধ্যরাতে একদল লোক বিজেপি দফতরে ঢুকে হামলা করে অভিযোগ। বিজেপির অভিযোগ যারা হামলা করে তাঁরা সবাই শাসকদল তৃণমূলের লোক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বলে জানা গিয়েছে।

ইতিমধ্যে স্থানীয় পুলিশ প্রশাসনকে এই বিষয়ে অভিযোগ জানানো হয়েছে বলে জানা গিয়েছে।
ইতিমধ্যে ঘটনার ভিডিও বিজেপির অফিসিয়াল পেজে পোস্ট করা হয়েছে। হামলার ভিডিওটি পোস্ট করেছেন কেন্দ্রীয় নেতা তথা বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়। তিনিও এই ঘটনার পিছনে শাসকদল তৃণমূলকেই দায়ি করছেন।
বিজেপির দেওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একদল লোক অবাধে বিজেপির গোডাউনে ঢুকে হামলা চালাচ্চে। ভোটের প্রচারের জন্যে বিজেপির দফতরে গোডাউনে বেশ কিছু জিনিস রাখা ছিল। পার্কিং করা ছিল একাধিক প্রচারের গাড়িও। অভিযোগ, সেই গাড়িগুলিতে অবাধে ভাঙচুর করা হয়।
গাড়িতে লাগানো বিজেপির ফ্ল্যাক্স, গাড়ির আলো, এলএডি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পুরো ঘটনা ক্যামেরা বন্দি করা হয়েছে। ভাংচুরের এই ঘটনা ফেসবুকে পোস্ট করে বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই বিজেপি নেতা।
তাঁর অভিযোগ, ভোটের আগে এই যদি অবস্থা হয় তাহলে ভোটের দিনগুলিতে কি ঘটতে পারে তা নিয়ে আশঙ্কা প্রকাশ বিজেপি নেতার।
যদিও এই ঘটনার সঙ্গে তাঁদের দলের কোনও যোগ নেই বলেই জানিয়েছেন এক তৃণমূল নেতা। তাঁদের পালটা দাবি, এই ঘটনা বিজেপির আদি বনাম নব্যের লড়াই।












Click it and Unblock the Notifications