'সোনার বাংলা' গড়তে শাসকঘনিষ্ঠ অভিনেতার সঙ্গে বৈঠক বিজেপি নেতার! যোগদান ঘিরে বাড়ছে জল্পনা
সোশ্যাল মিডিয়াতে অরিন্দম জানান, বিজেপিতে যোগ তিনি দেখছেন না। যিনি এই মন্তব্য করেছেন দায় তাঁর বলে দাবি করেন অভিনেতা। কিন্তু ভোটর মুখে ফের একবার শাসক ঘনিষ্ঠ অভিনেতার ছবি ঘিরে জল্পনা তুঙ্গে। তাহলে কি সত্যিই বিজেপিতে যোগ দিচ
বিজেপিতে যোগ দিচ্ছেন অরিন্দম শীল। বিজেপিতে যোগ দিয়েই সেই জল্পনাটাই উস্কে দিয়েছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। তা নিয়ে কম জলঘোলা হয়নি। বিতর্ক এমন জায়গায় পৌঁছে যান যে তাঁর বিজেপি যোগ নিয়ে মুখ খুলতে বাধ্য হন অভিনেতা-পরিচালক।
সোশ্যাল মিডিয়াতে অরিন্দম জানান, বিজেপিতে যোগ তিনি দেখছেন না। যিনি এই মন্তব্য করেছেন দায় তাঁর বলে দাবি করেন অভিনেতা। কিন্তু ভোটর মুখে ফের একবার শাসক ঘনিষ্ঠ অভিনেতার ছবি ঘিরে জল্পনা তুঙ্গে। তাহলে কি সত্যিই বিজেপিতে যোগ দিচ্ছেন অরিন্দম শীল? উঠছে প্রশ্ন

বিজেপি নেতার সঙ্গে ছবি ঘিরে জল্পনা
সম্প্রতি অভিনেতা-পরিচালক অরিন্দম শীলের সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা। তিনি তাঁর সোশ্যাল মিডিয়াতে সেই ছবি শেয়ার করে লিখেছেন যে, 'আজ বিকেলে অরিন্দম দার সঙ্গে চায়ে পে চর্চা। আলোচনা হল সোনার বাংলা নিয়েও।' আর সেই ছবি ঘিরেই রাজনৈতিকমহলে শুরু জোর চর্চা। তাহলে কি বিজেপিতে যোগ দিচ্ছেন অভিনেতা। উল্লেখ্, পশ্চিমবঙ্গকে সোনার বাংলা তৈরি করতে চাইছে বিজেপি। রাজ্য নেতৃত্ব তো বটেই কেন্দ্রীয় নেতারাও রাজ্যে দাঁড়িয়ে সোনার বাংলা তৈরির স্বপ্ন মানুষকে দেখাচ্ছেন। যেমন গত কয়েকদিন আগেই অমিত শাহ বলেন, মোদিজীকে পাঁচটা বছর দিন সোনার বাংলা উপহার দেবে। সেখানে দাঁড়িয়ে যখন বিজেপি নেতারা সোনার বাংলা তৈরির স্বপ্ন দেখাচ্ছেন তখন অভিনেতার সঙ্গেও সেই বিষয়ে আলোচনা করলেন বিজেপি নেতা। আর তা ঘিরেই জোর জল্পনা

শাসক ঘনিষ্ট অভিনেতা হিসাবেই পরিচিত
শাসক ঘনিষ্ট পরিচালক এবং অভিনেতা হিসাবেই পরিচিত অরিন্দম শীল। একাধিক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁকে দেখা গিয়েছে। টলিপাড়ার যে কোনও সমস্যাতে তাঁকে সরকারের সঙ্গে আলোচনা করতে দেখা গিয়েছে । কিংবা সমস্যা সমধানে তাঁর ঘাড়েই চেপেছে দায়িত্ব। ইন্ডাস্ট্রিতে তাঁর অনুগামীর সংখ্যাও কম নয়। সেখানে দাঁড়িয়ে অরিন্দম শীলের মতো নেতাকে বিজেপিতে টানলে লাভ। আর সেই চেষ্টাই কি চালাচ্ছে বঙ্গ বিজেপি? প্রশ্ন রাজনৈতিকমহলের।

যশ সহ একাধিক অভিনেতার বিজেপিতে যোগ
ভোটের আগে টলিপাড়ায় নজর সব রাজনৈতিক দলেরই। গত কয়েকদিন ধরে একাধিক অভিনেতা, অভিনেত্রী তৃণমূলে যোগ দিয়েছেন। পালটা বিজেপিতে নাম লিখিয়েছেন অভিনেতা যশ, হিরণ সহ একাধিক অভিনেতা। তালিকায় রয়েছেন অভিনেত্রীরাও। বিজেপিতে যোগ দিয়েছেন রুদ্রনীল ঘোষ। ভোটের আগে অভিনেতা, অভিনেত্রীদের শাসক, বিজেপিতে যোগ নিয়ে শুরু হয়েছে চাপানোতর। অনেকেই বলছেন, ভোটের আগেই নাকি তাঁদের কথা মনে পড়ে। ভোট শেষ হলেই নাকি সব ভুলে যায়। তবে টলিপাড়ায় শক্তঘাঁটি তৃণমূলেরই। সেখানে যদিও ধীরে ধীরে নিজেদের মাটি শক্ত করছে বিজেপিও। আর যদিও অরিন্দম শীলের মতো লোককে পাওয়া যায় তাহলে সেই কাজটা সহজ হবে বলেই মনে করছেন রাজনৈতিকমহলের একাংশ

সত্যিই কি বিজেপিতে যোগ দিচ্ছেন অভিনেতা
তবে বাংলা এক সংবাদমাধ্যমকে অরিন্দম শীল জানিয়ছেন, বিজেপিতে যোগদান করছি না। বিজেপি-র উপরমহল পর্যন্ত জানে, আমি বিজেপি-তে যাচ্ছি না। বিজেপি কেন, রাজনীতিতেই আমার আর কোনও উৎসাহ নেই। কিন্তু বারবার তাঁরনাম সামনে আসায় জল্পনাটা রয়েই যাচ্ছে।

প্রসেনজিতের সঙ্গেও দেখা হয় বিজেপি নেতার
উল্লেখ্য গত কয়েকদিন আগে অভিনেতা প্রসেনজিত চট্টোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেন এক বিজেপি নেতা। ভোটের মুখে নেতা-অভিনেতার সাক্ষাৎ ঘিরে তৈরি হয় জল্পনা। যদিও পরে প্রসেনজিত জানান, রাজনীতিতে তিনি আসছেন না। শুধুমাত্র সাক্ষাৎ ছিল সৌজন্যমূলক।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications