আমরা মাথা নিচু করার লোক নই, সিবিআই হানার পর কেন্দ্রকে বার্তা অভিষেকের

আমরা মাথা নিচু করার লোক নই, সিবিআই হানার পর কেন্দ্রকে বার্তা অভিষেকের

ভোটের মুখে অভিষেকের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই। রবিবার দুপুরে হঠাৎ করেই অভিষেকের বাড়িতে পৌঁছে যান তদন্তকারী আধিকারিকরা।

অভিষেকের স্ত্রী নারুলা এবং শ্যালিকার ব্যাংক অ্যাকাউন্টের তথ্যে বেশ কিছু অসঙ্গতি পায় সিবিআই। সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই ডায়মন্ডহারবারের সাংসদের বাড়িতে পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য-রাজনীতি। তবে এই ঘটনায় অবশেষে মুখ খুললেন ডায়মন্ডহারবারের সাংসদের। সিবিআইয়ের দেওয়া নোটিশ সোশ্যাল মিডিয়াতে তুলে ধরে কেন্দ্রকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

আমাদের ভয় দেখাবেন, তাহলে ভুল করছেন

আমাদের ভয় দেখাবেন, তাহলে ভুল করছেন

এদিন সিবিআই হানার কিছুক্ষণ পরই তিনি মাইক্রোব্লগিং প্লাটফর্মে পোস্ট করেছেন সেই নোটিশের ছবি। সেইসঙ্গে তিনি নিজেই জানিয়েছেন যে এদিন তাঁর বাড়িতে এসে নোটিশ দিয়ে গিয়েছে। সেই নোটিশ সোশ্যাল মিডিয়াতে তুলে ধরে কেন্দ্রকে বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি লিখেছেন, 'যদি মনে করেন যে এই ভাবে আমাদের ভয় দেখাবেন, তাহলে ভুল করছেন। আমরা মাথা নিচু করার লোক নই।' পাশাপাশি আইনের উপর ভরসা রাখার কথাও বলেছেন তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করা হচ্ছে, কুণাল

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করা হচ্ছে, কুণাল

ইতিমধ্যেই এই ঘটনায় তৃ্ণমূলের তরফে প্রতিক্রিয়া দিয়েছেন সৌগত রায়, কুনাল ঘোষ। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করা হচ্ছে। প্রথমদিন থেকেই আক্রমণ করা হচ্ছে। কিন্তু প্রমাণ তাঁরা (পড়ুন বিজেপি) দেখাতে পারছে না। যথাযথ প্রমাণ দিক। আইনি পথে নিশ্চিয় লড়াই হবে বলে পালটা দাবি এই নেতার। একই সঙ্গে নারদা-সারদা নিয়ে কেন সিবিআই ব্যবস্থা এখনও নিচ্ছে না বলে অভিযোগ কুণালের। তিনি বলেন, সুদীপ্ত সেন চিঠি দিয়েছেন। সেখানে শুভেন্দু, মুকুলের নাম রয়েছে। কিন্তু কেন তাদের গ্রেফতার করা হচ্ছে না, প্রশ্ন তৃণমূল মুখপাত্রের। পাশাপাশি অবিলম্বে শোভন চট্টোপাধ্যায়কেও সিবিআইয়ের গ্রেফতার করা উচিত বলে মন্তব্য কুনালে। তাঁর মতে, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা করার জন্যে অভিষেকের বাড়িতে এভাবে সিবিআই পাঠানো হচ্ছে বলে দাবি কুণাল ঘোষের।

তৃণমূলকে ভয় দেখানো যাবে না বলে দাবি বর্ষীয়ান সাংসদের

তৃণমূলকে ভয় দেখানো যাবে না বলে দাবি বর্ষীয়ান সাংসদের

এই প্রসঙ্গে সাংসদ সৌগত রায় বলেন, এটা জানাই ছিল। প্রতিহিংসা করবে। ভয় দেখাবে। তবে এই সমস্ত সিবিআই, ইডি দেখিয়ে তৃণমূলকে ভয় দেখানো যাবে না বলে দাবি বর্ষীয়ান এই সাংসদের। একই সঙ্গে তিনি আরও বলেন, নোটিশ এসেছে। আইনিভাবেই এই যোগ্য জবাব দেওয়া হবে বলে দাবি তাঁর। সৌগতবাবু বলেন, বিজেপির হাতে কোনও কিছু নেই। এমন যে কিছু একটা হবে তা জানাই ছিল। তবে আমরা এতে ভীত নই বলে দাবি সৌগত রায়ের।

সোনা কাণ্ডেও নাম জড়ায় অভিষেকের স্ত্রীয়ের

সোনা কাণ্ডেও নাম জড়ায় অভিষেকের স্ত্রীয়ের

প্রসঙ্গত, এর আগে বিমানে ব্যাঙ্কক থেকে ফেরার সময় দমদম বিমানবন্দরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলার বিরুদ্ধে ব্যাগে করে সোনা আনার অভিযোগ আনে শুল্ক দফতর। রুজিরার সঙ্গে সেদিন তার বোন মেনকা গম্ভীরও উপস্থিত ছিলেন। তা নিয়ে কম জলঘোলা হয়নি। যদিও এই বিষয়ে বিশেষ প্রমাণ দিতে পারেনি শুল্ক দফতর।

এক নজরে রবিবারের ঘটনা

এক নজরে রবিবারের ঘটনা

রবিবার দুপুরে হঠাৎ করেই অভিষেকের বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তথা সিবিআই-এর আধিকারিকরা। অভিষেকের স্ত্রী রুজিরা এবং শ্যালিকার ব্যাংক অ্যাকাউন্টের তথ্যে বেশ কিছু অসঙ্গতি পায় সিবিআই। সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই এদিন ডায়মন্ডহারবারের সাংসদের বাড়িতে পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় রাজ্য-রাজনীতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+