সাত সকালে প্রাতর্ভ্রমণে দিলীপের সঙ্গে সাক্ষাৎ প্রভাবশালী তৃণমূল নেতার, জোর জল্পনা

গত কয়েকমাসে একাধিক তৃণমূল সাংসদ, বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন। ভোটের আগে আরও বেশ কয়েকজনের যোগদানের জল্পনা

গত কয়েকমাসে একাধিক তৃণমূল সাংসদ, বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন। ভোটের আগে আরও বেশ কয়েকজনের যোগদানের জল্পনা। এই অবস্থায় চাপ বাড়ছে শাসকদল তৃণমূলের। যদিও এতে তাঁদের কোনও প্রভাব পড়বে না বলেই দাবি তৃণমূলের।

আর এই টানাপোড়নের মধ্যেই সাত সকালে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে দেখা করলেন তৃণমূলের আরও এক প্রভাবশালী নেতা। ভোটের মুখে দুই নেতার সাক্ষাৎ ঘিরে জোর জল্পনা তৈরি হয়েছে। তাহ্লে কি বিজেপিতে নাম লেখাছেন ওই নেতা? জোর জল্পনা।

যদিও সৌজন্য বিনিয়ম বলছেন বিদায়ী কাউন্সিলর

যদিও সৌজন্য বিনিয়ম বলছেন বিদায়ী কাউন্সিলর

প্রত্যেকদিন সকালেই ইকো পার্কে যান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ রবিবার সকালেও সেখানে যান। কিন্তু তাৎপর্যপূর্ণ ইকো পার্কে দিলীপ ঘোষের সঙ্গে দেখা হয় বিধাননগর পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূলের বিদায়ী কাউন্সিলর তথা ওয়ার্ড কোঅর্ডিনেটর দেবাশিষ জানার। হঠাৎ করে দুই রাজনৈতিক দলে থাকা নেতার সাক্ষাৎ ঘিরে জল্পনা তৈরি হয়েছে। যদিও দেবাশিষবাবু জানিয়েছেন, এর মধ্যে কোনও রাজনীতি নেই। পার্কে দুজনেই প্রাতর্ভ্রমণে এসেছিলাম। আর সেই সময় দেখা হওয়ায় তাঁরা দুজনেই সৌজন্য বিনিময় করেছেন বলে দাবি বিদায়ী ওই কাউন্সিলরের।

প্রত্যেকদিনই লোকে বিজেপিতে যোগ দিচ্ছেন, দিলীপ

প্রত্যেকদিনই লোকে বিজেপিতে যোগ দিচ্ছেন, দিলীপ

বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রত্যেকদিনই বিজেপিতে যোগ দিচ্ছেন। তৃণমূল থেকেও আসছে। তবে রবিবার সকালে তৃণমূল নেতার সঙ্গে তাঁর সাক্ষাৎ শুধুমাত্র সৌজন্যমূলক বলেই উড়িয়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বিজেপিতে যোগ দিতে পারেন আরও বেশ কয়েকজন

বিজেপিতে যোগ দিতে পারেন আরও বেশ কয়েকজন

একেবারে ভোটের মুখে একের পর মাস্টারস্ট্রোক বঙ্গ বিজেপির। শক্তি বাড়িয়ে শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা তৃণমূল ছেড়়ে বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপির দাবি, ভোটের মুখে আরও বেশ কয়েকজন তৃণমূল নেতা যোগ দেবে। সেই তালিকায় রয়েছেন দিনেশ ত্রিবেদী। গত কয়েকদিন আগেই তৃণমূল থেকে ইস্তফা দিয়েছেন। বলেছেন দমবন্ধ হয়ে আসছে। রয়েছেন আরও ১১ জন। যদিও তাঁরা কারা এই বিষয়ে কিছু স্পষ্ট করে এখনও পর্যন্ত বিজেপি জানায়নি। যদিও শাসকদল তৃণমূল নেতাদের দলত্যাগকে গুরুত্ব দিতে নারাজ। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এতে দলের ক্ষতি নয়, বরং লাভই হবে। বেনোজন বেরিয়ে যাচ্ছে। তবে মে মাসের ফলাফল প্রকাশের পর এদের কাউকে আর তৃণমূলে ফেরানো হবে না বলেই দাবি শাসকদলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+