বিমল গুরুং-এর গ্রেফতারি চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

বিমল গুরুংএর গ্রেফতারি চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা। মামলা দায়ের করলেন বিজেপি নেতা অঙ্কুর শর্মা।

বিমল গুরুংএর গ্রেফতারি চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা। মামলা দায়ের করলেন বিজেপি নেতা অঙ্কুর শর্মা।

বিমল গুরুং-এর গ্রেফতারি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা

মামলাকারির আইনজীবী জানান, তাদের অভিযোগ পাহাড়ে সরকারি বাংলোতে অগ্নিসংযোগ থেকে শুরু করে পুলিশ কর্মী অমিতাভ মালিকের মৃত্যুর ঘটনায় একাধিক ফৌজদারি মামলা রয়েছে পাহাড়ের একদা অঘোষিত সম্রাট বিমল গুরুংয়ের বিরুদ্ধে।

সপ্তদশ বিধানসভা নির্বাচনের আগে বিমল গুরুং বিরুদ্ধে থাকা একাধিক ফৌজদারি মামলা রাজ্য সরকার প্রত্যাহার করে নেওয়ার কথা জানায়।

আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পাহাড়ের তিনটি আসন ছেড়ে দিয়েছে বিমল গুরুং দের জন্য। একসময় বিমল গুরুং কে খুঁজতে কলকাতা থেকে একাধিক দুধে অফিসারদের পাঠিয়েছিল তৃণমূল সরকার এবং তাকে হন্যে হয়ে খুঁজেও ধরতে পারেনি পুলিশ।

সেই বিমল গুরুং প্রকাশ্য দিবালোকে কলকাতায় আসেন এবং মুখ্যমন্ত্রীর কে আরো একবার মুখ্যমন্ত্রী পদে দেখতে চান বলে সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন। এরপর এই বিমল গুরুং এর বিরুদ্ধে থাকা একাধিক ফৌজদারি মামলা রাজ্য সরকার প্রত্যাহার করে নেয়।

অবিলম্বে বিমল গুরুং কে গ্রেফতার করতে হবে এই মর্মে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন।

প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণাণ ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের পর জরুরী ভিত্তিতে এই মামলার শুনানির আর্জি জানিয়েছেন মামলাকারী অঙ্কুর শর্মার আইনজীবী।চলতি সপ্তাহের শুক্রবার মামলার শুনানির সম্ভাবনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+