Abhishek Banerjee: চিকিৎসক ও নাগরিক সমাজের বিরুদ্ধে কোনও কুকথা নয়, দলের নেতাদের বার্তা অভিষেকের

আরজি কর হাসাপাতাল কাণ্ডে সন্দীপ ঘোষের গ্রেফতারির পরেই একের পর এক পদক্ষেপ করতে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা হয়েছে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ টিএমসিপি ছাত্র নেতা অভীক দেকে। তারপরেই আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় বড় পোস্ট করেছেন।

সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় নেতা কর্মীদের কড়া বার্তা দিয়ে বলেছেন চিকিৎসক এবং নাগরিক সমাজকে নিয়ে কোনও রকম কুমন্তব্য করা চলবে না। দলের নেতা কর্মীরা যেন এই বিষয়ে সতর্ক থাকেন। সন্দীপ ঘোষের গ্রেফতারির পরে শাসক দলের একাধিক নেতা প্রকাশ্যে মন্তব্য করতে শুরু করেন। শান্তনু সেন থেকে শুরু করে কুণাল ঘোষ সুখেন্দু শেখর রায় সন্দীপ ঘোষের গ্রেফতারিকে সমর্থন জানিয়েছেন। শান্তনু সেন দাবি করেছেন স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির কথা তিনি আগেই জানিয়েছিলেন। এতোদিনে তার বিচার হল বলে মন্তব্য করেছেন তিনি।

Abhishek Banerjee

অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা সুখেন্দু শেখর রায় সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটের তিনটি স্ট্যাম্পের ছবি দিয়েছেন তার মধ্যে একটি স্ট্যাম্প ভাঙা। তিনি লিখেছেন একটি স্ট্যাম্প আউট হল এর পরে কারা। কুণাল ঘোষও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, আগে থেকে পদক্ষেপ করা হলে এটা হতো না।

তারপরেই টিএমসিপির পক্ষ থেকে বিবৃতি জারি করে সন্দীপ রায় ঘনিষ্ঠ ছাত্র নেতা অভীক দে-কে সাসপেন্ড করা হয়। ঘটনার দিন আরজি কর হাসপাতালে দেখা গিয়েছিল তাঁকে। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই ছাত্র নেতা এসএসকেএম হাসপাতাল সহ একাধিক মেডিকেল কলেজে দাপিয়ে বড়াতেন অদৃশ্য এক ক্ষমতাবলে। সন্দীপ ঘোষের প্রশ্রয়ে মেডিকেল পরীক্ষাট টুকটি দেওয়া থেকে শুরু করে টাকা নিয়ে পড়ুয়াদের পাশ করানোর চক্র চালাত সে। এই নিয়ে বারবার স্বাস্থ্য দফতরে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। অবশেষে চাপে পড়ে তাকে সরাতে বাধ্য হল শাসক দল। এক কথায ঢোক গিলতে বাধ্য হল টিএমসিপি।

ডাক্তারদের আন্দোলন নিয়ে শাসক দলের একাধিক নেতা মুখ খুলেছেন। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ থেকে বাঁকুড়ার বিধায়ক এমনকী উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকও সরব হয়েছেন। এমনকী কুণাল ঘোষও সকাল পর্যন্ত এই ঘটনা নিয়ে চিকিৎসকদের বিরুদ্ধে এবং একাধিক প্রতিবাদীর বিরুদ্ধে সরব হয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+