Kolkata Student Death: দিদি কোথায়? বিচার চেয়ে অবরোধ! স্তব্ধ যান চলাচল

Kolkata School Student Death: স্কুল ছাত্র মৃত্যুর ঘটনায় উত্তাল কলকাতা। দেহ নিয়ে চলছে বিক্ষোভ। একই সঙ্গে প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলছে অবরোধ। পাশাপাশি ঘটনার প্রতিবাদে কসবা থানার সামনেও বিক্ষোভ পরিবারের। আর এই ঘটনার জেরে সম্পূর্ণ স্তব্ধ গড়িয়াহাট থেকে বাইপাসের রাস্তা।

ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। তীব্র যানজট তৈরি হয়েছে কলকাতার একাংশজুড়ে। যদিও পুলিশের তরফে অবরোধকারীদের বোঝানোর চেষ্টা চলছে। কিন্তু বিচার যতক্ষণ না পর্যন্ত মিলছে এই বিক্ষোভ-অবরোধ চলবে বলেও হুঁশিয়ারি।

Kolkata Student Death

এমনকি কেন দিদি (মুখ্যমন্ত্রী) আসছেন না তা নিয়েও এদিন ক্ষোভ উগরে দিয়েছেন আন্দোলনকারীরা। শুধু তাই নয়, এই মৃত্যুর ঘটনায় যারা জড়িত তাদের ধরার দাবিও জানাচ্ছেন তাঁরা। অন্যদিকে দেহ নিয়ে কসবা থানার সামনেও গেট আটকে চলছে বিক্ষোভ।

যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। গিয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পুরো বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা চলছে। তবে এখনও পর্যন্ত কোনও আশার আলো দেখা যায়নি।

উল্লেখ্য, সোমবার কসবায় একটি বেসরকারি স্কুলের পাঁচতলার ছাদ থেকে পড়ে মৃত ছাত্রের। মৃত ওই ছাত্রের নাম ছাত্রের নাম শেখ শান বলে খবর। আর সেই মৃত্যু ঘিরেই তৈরি হয়েছে রহস্য। শিক্ষিকার বিরুদ্ধে মানসিক চাপ তৈরির অভিযোগ মৃত ছাত্রের পরিবারের।

অভিযোগ, সোমবার তার প্রজেক্ট জমা দেওয়ার কথা ছিল। কিন্তু একটি প্রজেক্টের খাতা নিয়ে আসা হয়নি বলে অভিযোগ। আর সেই কারনে ক্লাসের দুই শিক্ষিকা (Kolkata School Student Death) বকাঝকা করেন বলে অভিযোগ। এমনকী, শেখ শানকে কান ধরে দাঁড়িয়ে থাকতে বলা হয়েছিল বলেও অভিযোগ।

এরপর সে ক্লাস থেকে বেরিয়ে যায়। এবং সোজা পাঁচতলার ছাদে সে পৌঁছে যায়। এবং ঝাঁপ দেয়। পরিবারের অভিযোগ, শেখ শানকে খুন করা হয়েছে। আর এর পিছনে স্কুলেরই বেশ কয়েকজন। এমনটাই অভিযোগ পরিবারের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+