করোনা সংক্রমণে এএসআই-র মৃত্যু, উদাসীনতার অভিযোগে গরফা থানায় বিক্ষোভ, ভাঙচুর পুলিসকর্মীদের

করোনা সংক্রমণে এএসআই-র মৃত্যু, উদাসীনতার অভিযোগে গরফা থানায় বিক্ষোভ, ভাঙচুর পুলিসকর্মীদের

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন গরফা থানার এএসআই। এমনই অভিযোগ সহকর্মীদের। থানার উদাসীনতার কারণে মেলেনি সঠিক চিকিৎসা কার জন্য মৃত্যু। এর প্রতিবাদে সোমবার সকাল থেকে গরফা থানায় বিক্ষোভ দেখান তাঁর সহকর্মী পুলিসকর্মীরা। ভাঙচুর করা হয় থানাও। পুলিসের উচ্চ পদস্থ আধিকারিকরা গিয়ে পরিস্থিতি সামাল দেন।

গরফা থানায় বিক্ষোভ

গরফা থানায় বিক্ষোভ

গরফা থানায় এএসআই মারা গেলের করোনা ভাইরাসে আক্রন্ত হয়ে। ঠিক মত চিকিৎসা না পাওয়ার কারণেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর সহকর্মীরা। অভিযোগ থানার এক পুলিস অফিসার করোনা ভাইরাসে আক্রান্ত হন। তাঁর সংস্পর্শে আসা চার পুলিকর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েিছল। তাঁদের পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় ছাড় দেওয়া হয়। কিন্তু এর পরেই রবিবার থেকে এএসআইয়ের শ্বাসকষ্ট শুরু হয়। বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হলেও সোমবার সকালে তাঁর মৃত্যু হয়।

সঠিক চিকিৎসা না পাওয়ার কারণেই মৃত্যু

সঠিক চিকিৎসা না পাওয়ার কারণেই মৃত্যু

মৃত এএসআইয়ের সহকর্মীরা অভিযোগ করেছেন রিপোর্টে গলদ ছিল এবং করোনা আক্রান্ত হওয়ার পর সঠিক চিকিৎসা পাননি এএসআই। সেকারণেই তিিন মারা গিয়েছেন। সঠিক চিকিৎসা পেলেই তিনি বেঁচে যেতেন বলে অভিযোগ করেেছন সহকর্মীরা।

গরফা থানায় বিক্ষোভ

গরফা থানায় বিক্ষোভ

এএসআইয়ের মৃত্যুর পর গরফা থানায় বিক্ষোভ দেখান মৃত এএসআই-এর সহকর্মীরা। উত্তেজনা ছড়িয়ে পড়ে থানায়। থানা ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পরে উচ্চ পদস্থ আধিকারিকরা লালবাজার থেকে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। প্রসঙ্গত উল্লেখ্য এর আগে আলিপুরে পুলিস ট্রেনিং ইনস্টিটিউটে বিক্ষোভ হয়েছিল। মুখ্যমন্ত্রী গিয়ে পরিস্থিতি সামাল দেন।

করোনা সংক্রমণ বাড়ছে রাজ্যে

করোনা সংক্রমণ বাড়ছে রাজ্যে

এদিকে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। মৃতের সংখ্যা ২০০ অতিক্রম করেছে। করোনা সংক্রমণের সংখ্যাও ৩০০০ অতিক্রম করেছে। পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফেরার পর থেকেই সংক্রমণ বাড়ছে জেলায় জেলায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+