DA-র দাবিতে ফের রাস্তায় যৌথমঞ্চ, দণ্ডি কেটে রাজভবন অভিযান বিক্ষোভকারীদের

ডিএ-র দাবিতে ফের রাস্তায় নামলেন সরকারি কর্মীরা। যৌথ মঞ্চের নেতৃত্বে সোমবার রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন তাঁরা। রাস্তায় দণ্ডি কেটে প্রতিবাদ দেখাতে থাকেন বিক্ষোভকারীরা। সরকারি কর্মীদের রাজভবন অভিযানে আটকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছিল।

রাজভবনে পৌঁছনোর আগেই আটকে দেওয়া হয় তাঁদের। এই নিয়ে পুলিশের সঙ্গে বচসাও বাধে। সরকারি কর্মীরা অভিযোগ করেছেন তাঁদের প্রাপ্য টাকা দিচ্ছে না সরকার। এদিকে পুজো কমিটিদের দান করা হচ্ছে। বিধায়কদের বেতন বাড়ানো হচ্ছে।

DA agitation

৩৪ শতাংশ ডিএ বকেয়া পড়ে রয়েছে সরকারি কর্মীদের। এই নিয়ে ধর্মতলায় অবস্থান বিক্ষোভ শুরু করেছিল সরকারি কর্মীদের সংগঠন যৌথমঞ্চ। এই নিয়ে সুপ্রিম কোর্টেও মামলা চলছে ডিএ আন্দোলন কারীদের। একাধিক বিরোধী রাজনৈতিক নেতা সেখানে গিয়ে তাঁদের সমর্থন জানিয়ে এসেছে। কিন্তু আসল সমস্যা মেটেনি এখনও।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ দেওয়ার কথা ঘোষণা করলেও সেটা নাম মাত্র। সিংহভাগ ডিএ এখনও বকেয়া পড়ে রয়েছে। সেই টাকা মেটানোর দাবি জানিয়েছেন তাঁরা। সেকারণে রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন সরকারি কর্মীরা। রাজ্যপালের কাছে গিয়ে নিজেদের অভিযোগ জানাতে চান ডিএ আন্দোলনকারীরা।

প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েক মাস ধরেই রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের বিরোধ তৈরি হয়েছে । পঞ্চায়েত নির্বাচনের সময় একেবারে ময়দানে নেমে পরিস্থিতি খতিয়ে দেখেছিলেন তিনি। সেই সঙ্গে রাজভবনে খুলেছিলেন হেল্পলাইন নম্বরও পঞ্চায়েতে হিংসা নিয়ে যেকেউ সেখানে অভিযোগ জানাতে পারেন বলে জানিয়েছিলেন। তার পরে আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ব়্যাগিং কাণ্ডে পড়ুয়ার মৃত্যুর পর রাজভবনেও পড়ুয়াদের অভিযোগ জানানোর একটি সেল খুলেছেন িতনি। সেকারণে রাজ্যপালের কাছে নিজেদের দাবি দাওয়া জানাতে চান ডিএ আন্দোলনকারীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+