মানিক কোর্টে পৌঁছতেই জুতো হাতে বিক্ষোভ, চোর চোর স্লোগান আদালত চত্বরে

আদালত চত্বরে বাইরে চোর চোর স্লোগান বিক্ষোভকারীদের। এমনকি জুতো হাতে একেবারে সামনে দাঁড়িয়েও বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা। এমনকি বিজেপি নেতা সজল ঘোষের নেতৃত্বেও বিক্ষোভ দেখাতে থাকেন নেতাকর্মীরা। যা নিয়ে একেবারে চরম উত্তেজনা

মানিক ভট্টাচার্যকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা মাত্র ব্যাপক বিক্ষোভ। আদালত চত্বরে বাইরে চোর চোর স্লোগান বিক্ষোভকারীদের। এমনকি জুতো হাতে একেবারে সামনে দাঁড়িয়েও বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা। এমনকি বিজেপি নেতা সজল ঘোষের নেতৃত্বেও বিক্ষোভ দেখাতে থাকেন নেতাকর্মীরা।

যা নিয়ে একেবারে চরম উত্তেজনা আদালতের বাইরে। ঘটনার পরেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ব্যাঙ্কশাল আদালতে।

১৪ দিনের হেফাজতে নিতে চাইবে তদন্তকারী সংস্থা

১৪ দিনের হেফাজতে নিতে চাইবে তদন্তকারী সংস্থা

নিয়োগ দুর্নীতি মামলাতে সোমবার রাতেই গ্রেফতার করা হয় মানিক ভট্টাচার্যকে। তদন্তে অসঙ্গতি সহ দুর্নীতির ক্ষেত্রে একাধিক প্রমাণ রয়েছে তাঁর বিরুদ্ধে। আর এরপরেই রাতে গ্রেফতার করা হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে। আর এরপরেই সকালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে তোলা হয় মানিককে। জানা যাচ্ছে, আদালতের কাছে মানিককে হেফাজতে নিতে চেয়ে আবেদন জানাবে ইডি। ১৪ দিনের হেফাজতে নিতে চাইবে তদন্তকারী সংস্থা। এমনটাই জানা যাচ্ছে।

 জুতো খুলে মানিকের নামে স্লোগান

জুতো খুলে মানিকের নামে স্লোগান

অন্যদিকে ব্যাঙ্কশাল আদালতে মানিক ভট্টাচার্য পৌঁছতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েকশ মানুষ আদালত চত্বরে জোড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। একেবারে জুতো খুলে মানিকের নামে স্লোগান দিতে থাকেন। এমনকি চোর চোর স্লোগানও দেন মানুষজন। অন্যদিকে বিজেপির তরফেও বিক্ষোভ দেখানো হয়। বিজেপি নেতা সজল ঘোষ বলেন, চোরকে চোর বলা হচ্ছে। এতে অন্যায়ের কিছু নেই। যে চুরি করেছে তাঁকে তো আর মালা পড়ানো হবে না। অন্যদিকে জুতো নিয়ে মারতে এসেছিলাম বলেও দাবি করেছেন সজলবাবু। কিন্ত্য নিরাপত্তা থাকাতে তা সম্ভব হয়নি বলে আফসোস রয়ে গিয়েছে বলে দাবি বিজেপি নেতার।

তীব্র নিন্দা করেছেন তৃণমূল নেতা

তীব্র নিন্দা করেছেন তৃণমূল নেতা

প্রায় কয়েক ঘন্টা হয়ে গিয়েছে আদালতের বাইরে এই বিক্ষোভ চলছে। তবে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। তাঁর দাবি, এই মামলা বিচারাধীন। আদালত এখনও কাউকে দোষী সাব্যস্ত করেনি। ফলে সেখানে দাঁড়িয়ে বিজেপির এই স্লোগান কিংবা জুতো দেখানো নিন্দা জনক ঘটনা বলে জানিয়েছেন তৃণমূল নেতা। শুধু তাই নয়, নেতৃত্বের মতে, তৃণমূল দুর্নীতিকে প্রশয় দেয় না। কিন্ত্য কিছু প্রমাণ না হওয়ার আগেই যেভাবে স্লোগান দেওয়া হচ্ছে তা ঠিক নয় বলেও দাবি শাসকদলের।

খুশি আন্দলরত চাকরিপ্রার্থীরা

খুশি আন্দলরত চাকরিপ্রার্থীরা

অন্যদিকে ইডির হাতে মানিকের গ্রেফতারের পরেই খুশি আন্দলরত চাকরিপ্রার্থীদের। প্রায় ৫০০ দিনেরও বেশি হয়ে গিয়েছে চলছে বিক্ষোভ। তবে মানিকের গ্রেফতারের পরেই প্রতীকী আন্দোলন শুরু করেছেন বিক্ষোভকারীরা। যেখানে একজনকে মানিক সাজিয়ে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এমন প্রতীকী ছবি তুলে ধরা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+