নির্দল এজেন্টের ছাপ্পা রুখলেন! বিকাশ ভট্টাচার্যকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ
নির্দল প্রার্থীর এজেন্টকে ছাপ্পা ভোট দেওয়া থেকে রুখলেন যাদবপুরের সিপিএম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য।
নির্দল প্রার্থীর এজেন্টকে ছাপ্পা ভোট দেওয়া থেকে রুখলেন যাদবপুরের সিপিএম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য। অভিযুক্ত যুবক হাসিবুল রহমানকে ধরে তিনি পুলিশের হাতে তুলে দেন। অন্যদিকে, ভাঙড়ের রানিগাছিতে পৌঁছলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মী সমর্থকরা।

কৃষ্ণমাটি মাদ্রাসা স্কুলের ১৩৯ নম্বর বুথ। সেখানে কোনও সিপিএম এজেন্ট ছিলেন না বলেই জানা গিয়েছে। এই বুথে হঠাৎই পৌঁছে যান বিকাশ ভট্টাচার্য। দেখেন নির্দল প্রার্থী কার্তিক কয়ালের পোলিং এজেন্ট কোথায় ভোট দিতে হবে, তা বলে অন্যকে প্রভাবিত করার চেষ্টা করছেন। সঙ্গে সঙ্গেই বিকাশ ভট্টাচার্য হাসিবুল রহমান নামেওই যুবককে বুথ থেকে বের করেন। সূত্রের খবর অনুযায়ী, পরে ওই এজেন্টকে গ্রেফতার করে পুলিশ।
এদিন মূলত ভাঙড়ের বিভিন্ন বুথে বুথে ঘোরেন বিকাশ ভট্টাচার্য। দলীয় নেতা-কর্মীদের কাছ থেকে অভিযোগ পাওয়া পরেই বুথে পৌঁছে যাচ্ছিলেন। তাঁর কাছে মূলত অভিযোগ আসছিল প্রাণগঞ্জ, নারায়ণপুর, মরিজা এবং রানিগাছি থেকে। রানিগাছিতে পৌঁছলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাদের দাবি, এলাকায় শান্তি বিঘ্নিত করছেন বিকাশ ভট্টাচার্য।
ভাঙড় বিধানসভা কেন্দ্রে ২৭৭ টি বুথ রয়েছে। যার মধ্যে ১১৫ টিই অতিস্পর্শকাতর বলে চিহ্নিত। এদিন অবশ্য প্রতিটি বুথেই মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী।
[আরও পড়ুন:পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০১৯-এর সব রকমের আপডেট পেতে ক্লিক করুন]












Click it and Unblock the Notifications