অজানা জ্বরে কিশোরীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা কুষ্টিয়ায়
কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কুষ্টিয়ায়। দিনকয়েক ধরে কিশোরীটির জ্বর ছিল বলে জানিয়েছেন বাবা প্রদীপ দাস ও পরিবারের অন্য সদস্যরা।
কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কুষ্টিয়ায়। দিনকয়েক ধরে কিশোরীটির জ্বর ছিল বলে জানিয়েছেন বাবা প্রদীপ দাস ও পরিবারের অন্য সদস্যরা।

কলকাতা পুরসভার কুষ্টিয়া এলাকার ৬৬ নম্বর ওয়ার্ডে কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভ। জ্বর হলে বছর ১৬-র কিশোরী পূজা দাসকে ওয়ার্ড স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরিবারের অভিযোগ, সেখান থেকে জানানো হয় ভয়ের কিছু নেই। এরপরেই কিশোরীটির মৃত্যু হয়। এরপরেই কিশোরীর পরিবার ও স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা ওয়ার্ড স্বাস্থ্যকেন্দ্র হামলা করেন বলে অভিযোগ।
যদিও এর পরেই ঘটনাস্থলে যায় পুলিশ। স্থানীয় তৃণমূল কর্মীরাও বাড়িটিকে ঘিরে রাখেন বলে অভিযোগ। এলাকায় সংবাদ মাধ্যমকেও ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ।
বুধবারও কলকাতায় ডেঙ্গিতে একজনের মৃত্যু হয়। ১১ বছরের ওই কিশোরের নাম প্রীতম হালদার। গত শনিবার সকালে মুকুন্দপুরের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় সাউথ পয়েন্টের ক্লাস ফাইভের ছাত্র আবির্ভাব মজুমদারের। দুজনের ক্ষেত্রেই ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ ছিল।
বুধবার দলীয় কোর কমিটির বৈঠক থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ডেঙ্গি নিয়ে ভুল তথ্য পরিবেশন করা হচ্ছে। বিশেষ করে বেসরকারি ল্যাবগুলিকে দায়ী করেন মুখ্যমন্ত্রী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া নির্দেশিকা অনুযায়ী রাজ্যে ডেঙ্গি মোকাবিলা করা হচ্ছে বলে দাবি করেন তিনি। ডেঙ্গিতে মৃত্যু নিয়ে বিভিন্ন রাজ্যের পরিসংখ্যান তুলে ধরে বিজেপি ও সিপিএমকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications