ফের বিভ্রাট, দরজা খোলা রেখেই ছুটল মেট্রো, আতঙ্কে যাত্রীরা
ফের খবরের শিরোনামে কলকাতা মেট্রো। পরিকাঠামো নিয়ে আবারও মুখ পুড়ল মেট্রোর।
ফের খবরের শিরোনামে কলকাতা মেট্রো। পরিকাঠামো নিয়ে আবারও মুখ পুড়ল মেট্রোর। এবার দরজা খোলা রেখেই কবি সুভাষ পর্যন্ত ছুটল মেট্রো। দমদম থেকে কবি সুভাষ গামী মেট্রোর একটি কোচের দরজা বন্ধ না হওয়ার কারণে এই ঘটনা ঘটে।

যার ফলে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তবে মেট্রোটির ওই দরজায় একজন আরপিএফ ও একজন সিএলআই ওই দরজা টিকে গার্ড করে কবি সুভাষ অবধি নিয়ে যান।
অফিস টাইমে এর জেরে সমস্যায় পড়তে হয় যাত্রীদেরকে। দমদম মেট্রো স্টেশনে অফিস টাইমে ফের মেট্রোতে যান্ত্রিক গোলযোগের কারণে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। পরে মেট্রো চলাচল আবার স্বাভাবিক হয়েছে।
এর আগে মেট্রোর দরজায় হাত আটকে প্রাণ গিয়েছে এক যাত্রীর। এছাড়া ছোটখাটো নানা দুর্ঘটনা লেগেই রয়েছে কলকাতা মেট্রোয়। নানা প্রযুক্তিগত কারণে বারবার লজ্জা কুড়োতে হচ্ছে কলকাতা মেট্রোকে।












Click it and Unblock the Notifications