রাতের শহরে ফের আক্রান্ত পুলিশ! আশঙ্কাজনক অবস্থায় আধিকারিক ভর্তি হাসপাতালে

রাতের শহরে ফের আক্রান্ত পুলিশ। শুক্রবার গভীর রাতে অভিযানে বেরিয়েছিল চিৎপুর থানার একটি দল। সেখানেই বেআইনি মদের বিরুদ্ধে অভিযান চলে। হামলা চলে পুলিশের ওপর। মাথা ফাটে চিৎপুর থানার পুলিশ আধিকারিকের।

রাতের শহরে ফের আক্রান্ত পুলিশ। শুক্রবার গভীর রাতে অভিযানে বেরিয়েছিল চিৎপুর থানার একটি দল। সেখানেই বেআইনি মদের বিরুদ্ধে অভিযান চলে। কিন্তু বাধা পায় পুলিশ। হামলা চলে পুলিশের ওপর। মাথা ফাটে চিৎপুর থানার অ্যাডিশনাল ওসির। গুরুতর আহত অবস্থায় তাঁক একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ১৮ জনকে।

রাতের শহরে ফের আক্রান্ত পুলিশ! আশঙ্কাজনক পুলিশ আধিকারিক ভর্তি হাসপাতালে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে সূত্র মারফত চিৎপুরের জ্যোতিনগর কলোনিতে বেআইনি মদের কারবারিদের খোঁজ পায় পুলিশ। তবে সেখানে অভিযানে যেতেই পুলিশের দিকে ধেয়ে আসে ইট, বোতল। ঘটনাস্থলে মাথা ফাটে চিৎপুর থানার অ্যাডিশনাল ওসি শচীন মণ্ডলের। ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মী। হামলায় পুলিশের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

আক্রান্ত পুলিশ অফিসারকে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মাথায় ছটি সেলাই পড়ে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আরজি কর থেকে সিএমআরআই-এ স্থানান্তরিত করা হয় শচীন মণ্ডলকে।

এদিকে শুক্রবার রাতের পরে শনিবার সকালেও এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযান চলে নিকটবর্তী গঙ্গার ঘাটগুলিতেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+