রাতের শহরে ফের আক্রান্ত পুলিশ! কনস্টেবলকে মারধর, ডিউটি অফিসারের টেবিলে চাপড়

রাতের শহরে ফের আক্রান্ত পুলিশ। এবার মত্ত বাইক আরোহীকে ধরায় থানায় গিয়ে পুলিশকর্মীকে মারধরের অভিযোগ।

রাতের শহরে ফের আক্রান্ত পুলিশ। এবার মত্ত বাইক আরোহীকে ধরায় থানায় গিয়ে পুলিশকর্মীকে মারধরের অভিযোগ। থানায় ঢুকে ডিউটি অফিসারের টেবিলের সামনে গিয়ে মহিলাদের বিক্ষোভ। থানা লক্ষ্য করে ইট ছোঁড়া হয় বলেও অভিযোগ। সোমবার সকাল পর্যন্ত পুলিশের পক্ষ থেকে হামলাকারীদের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গিয়েছে।

রাতের শহরে ফের আক্রান্ত পুলিশ! কনস্টেবলকে মারধর, ডিউটি অফিসারের টেবিলে চাপড়

সূত্রের খবর অনুযায়ী, রবিবার রাতে সাদার্ন এভিনিউতে মত্ত এক বাইক আরোহীকে ধরেছিল টালিগঞ্জ থানার পুলিশকর্মীরা। এরপর তাঁকে পুলিশ কর্মীরা মারধর করেন বলে অভিযোগ। বাইক আরোহী ফোনে খবর দেওয়ায় চেতলা থেকে আত্মীয়, প্রতিবেশীরা থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। সেই দলে মহিলারা ছিলেন বড় সংখ্যায়। বিক্ষোভ দেখাতে দেখাতে তাঁরা থানায় ঢুকে যান বলে জানা গিয়েছে। থানার ডিউটি অফিসারের টেবিল চাপড়ানো হয়। থানা লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। দাবি অভিযুক্তকে ছেড়ে দিতে হবে।

এক পুলিশ কনস্টেবল থানায় ঢুকতে গেলে তাঁর ওপর হামলা চলে। তাঁকে ব্যাপক মারধর করা হয়। কোনও ক্রমে তাঁকে থানায় ঢুকিয়ে নিয়ে যান অপর এক পুলিশকর্মী। পুলিশকর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মোটরবাইক আরোহীর পরিবারের সদস্যরা।

এর আগেও রাতের শহরে পুলিশের ওপর হামলা হয়েছে। জুলাইয়ের শুরুতে হেলমেটহীন মোটরবাইক চালককে আটকাতে গিয়ে গুরুতর জখন হন এক পুলিশ কনস্টেবল। তাঁকে টেনে-হিঁচড়ে ব খানিকটা নিয়ে যাওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+