জটিল অস্ত্রোপচারে ফের সাফল্য এসএসকেএম-এ! দুভাগ হওয়া শ্বাসনালি জুড়লেন চিকিৎসকরা

ফের জটিল অস্ত্রোপচারে সাফল্য এসএসকেএমএ। এক মহিলার দুভাগ হয়ে যাওয়া শ্বাসনালী জুড়লেন চিকিৎসকরা।

ফের জটিল অস্ত্রোপচারে সাফল্য এসএসকেএমএ। এক মহিলার দুভাগ হয়ে যাওয়া শ্বাসনালী জুড়লেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের পর ১৯ টি হাসপাতালে থেকে সুস্থ হয়ে উঠেছেন ওই মহিলা। দু-এক দিনের মধ্যে তাঁকে গার্ডেনরিচের বাড়িতে পাঠানো হবে।

জটিল অস্ত্রোপচারে ফের সাফল্য এসএসকেএম-এ! দুভাগ হওয়া শ্বাসনালি জুড়লেন চিকিৎসকরা

গত ২১ জুলাই ঘটনাটি ঘটে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বটি দিয়ে নিজের গলায় আঘাত করেন ওই মহিলা। তখনই শ্বাসনবীলি কেটে দুভাগ হয়ে যায়। সঙ্গে সঙ্গে এসএসকেএম-এ নিয়ে যান পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যরা জানিয়েছেন সেই সময়কার ছবি দেখে ওই মহিলার ছেলে অজ্ঞানও হয়ে গিয়েছিলেন।

রোগীর পরিবারের সদস্যরা চিকিৎসা ব্যবস্থা নিয়ে এসএসকেএম প্রশংসাও করেছেন। হাসপাতালে নিয়ে যাওয়া সঙ্গে সঙ্গেই চিকিৎসা শুরু হয়ে যায়। কার্যত সঙ্গে সঙ্গেই তাঁকে
জরুরি ভিত্তিতে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। চারঘন্টা ধরে চলে অস্ত্রোপচার। হাসপাতালের ইএনটি বিভাগের তত্ত্বাবধানে সুস্থ ওই মহিলা।

এসএসকেএম-এর ইএনটি বিভাগের বিভাগী প্রধান অরুণাভ সেনগুপ্ত জানিয়েছেন, শ্বাসনালি পুরো ফাঁক হয়ে গিয়েছিল। গলারই একটি হাড় কেটে শ্বাসনালি তৈরি করা হয়। রোগীর গলায় সেলাই পড়ে ৫০টির বেশি। অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণে রেখে রোগীকে সুস্থ করা গিয়েছে বলে জানিয়েছেন ওই চিকিৎসক।

পরিবার সূত্রে জানা গিয়েছে মহিলার মানসিক সমস্যা রয়েছে। চিকিৎসকরা এই কথা জানার পর পর্যবেক্ষণে বিশেষ ব্যবস্থা নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+