কলকাতায় ফের যকের ধন! পার্কস্টিটের গাড়ি থেকে উদ্ধার নগদ এক কোটি টাকা
কলকাতায় ফের যকের ধনের খোঁজ! গাড়ি থেকে নগদ এক কোটি টাকা উদ্ধার করল কলকাতা পুলিশ।
কলকাতায় ফের যকের ধনের খোঁজ! গাড়ি থেকে নগদ এক কোটি টাকা উদ্ধার করল কলকাতা পুলিশ। পার্কস্ট্রিট এলাকায় একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ এই টাকা উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। গত কয়েকদিন আগেই গড়িয়াহাট এলাকাতে একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনা ঘটে।
এরপর বড় বাজার এলাকাতে তল্লাশি চালিয়ে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার হয়। সেই রেশ কাটতে না কাটতেই ফের শহরের বুকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশের অনুমান, বিপুল পরিমাণ এই টাকা হাওয়ালার। যদিও এই বিষয়ে পুলিশের তরফে সরকারি ভাবে জানানো হয়নি।

তল্লাশি চলাকালীন পিছন থেকে একটি ব্যাগ উদ্ধার হয়
জানা যাচ্ছে, সোমবার কলকাতা পুলিশ এবং গণ্ডি দমন শাখার আধিকারিকদের কাছে খবর আসে যে একটি গাড়িতে করে টাকা পাচার হচ্ছে। আর তা পার্কস্ট্রিট এলাকা দিয়ে হতে পারে। আর এরপরেই জাল পাতে পুলিশ আধিকারিকরা। কড়া নজরদারি চলে। আর এর মধ্যে একটি গাড়িকে আটক করেন পুলিশ আধিকারিকরা। আর সেই গাড়িতে তল্লাশি চলাকালীন পিছন থেকে একটি ব্যাগ উদ্ধার করেন তদন্তকারীরা। আর তাতেই বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার হয় বলে জানা যাচ্ছে।

৫০ লাখ টাকা উদ্ধার হয়েছে
পুলিশ সূত্রে খবর, ৫০০ এবং দু'হাজার টাকার নোট মিলিয়ে মোট গাড়ি থেকে এক কোটি টাকা উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম রাজেশ কাসেরা বলে জানা যাচ্ছে। ওই ব্যক্তিতে গাড়িতেই ছিলেন। এমনকি তিনি নিজেকে একজন ব্যবসায়ী বলে পরিচিতি দিয়েছেন। কিন্তু বিপুল পরিমাণ এই নগদ টাকা কোথায় নিয়ে যাচ্ছিলেন সে বিষয়ে কোনও তথ্য তদন্তকারীদের ওই ব্যক্তি দিতে পারেননি বলে খবর। এমনকি টাকার কোনও বৈধ নথি ছিল না বলেই খবর।

জেরা শেষে ওই ব্যক্তিকে গ্রেফতার
দফায় দফায় জেরা শেষে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পার্কস্ট্রিট থানার পুলিশ। তাকে জেরা করে আরও টাকা কোথাও লুকিয়ে রাখা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এমনকি ধৃতের ব্যাঙ্ক অ্যাকাউন্টও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। তবে ভর সন্ধ্যায় কলকাতার বুক থেকে নগদ এই টাকা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
গত কয়েকদিন আগেই গড়িয়াহাট এলাকাতে থেকে এমন ভাবেই একটি গাড়ি থেকে নগদ টাকা উদ্ধার করে কলকাতা পুলিশ। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই কলকাতায় ফের বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার।












Click it and Unblock the Notifications