ফের শুভেন্দু অধিকারীর কনভয়ে ট্রাকের ধাক্কা, ভাঙল গাড়ির কাচ
ফের শুভেন্দু অধিকারীর কনভয়ে ট্রাকের ধাক্কা, ভাঙল গাড়ির কাচ
ফের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে ট্রাকের ধাক্কা। কনভয়ে থাকা একটি পুিলশের গাড়িতে ট্রাক সজোরে ধাক্কা মারে। ভেঙে গিয়েছে গাড়ির লুকিং গ্লাস এবং জানলার কাচ। তবে নন্দীগ্রামের বিধায়কের গাড়িতে কিছু হয়নি। তিনি গাড়ি থামিয়ে নেমে আসেন। গ্রেফতার করা হয়েছে ট্রাক চালককে। কয়েকদি আগে মরিশদায় শুভেন্দু অধিকারীর কনভয়ে একইভাবে ঢুকে পড়েছিল একটি লরি।

আবারও শুভেন্দু অধিকারীর কনভয়ে দুর্ঘটনা। এবার একেবারে শহর কলকাতায় ঘটেছে দুর্ঘটনা। সোমবার রাতে কালিকাপুরের কাছে হঠাৎই একটি লরি ঢুকে পড়ে বিরোধী দলনেতার কনভয়ে। কনভয়ে থাকা একটি পুলিশের গাড়িতে ধাক্কা মারে। গাড়ির লুকিং গ্লাস ভেঙে গিয়েছে গাড়ির। সেই সঙ্গে ভেঙে গিয়েছে গাড়ির কাচ। যদিও হতাহত কেউ হয়নি। বিরোধী দলনেতাও নিরাপদে রয়েছেন।
কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁদের ট্রাক চালককে ধরে ফেলে। তাকে গ্রেফার করা হয়। এর আগে ১ জুলাই মেদিনীপুরের মরিশদায় শুভেন্দু অধিকারীর কনভয়ে আচমকাই একটি লরি ঢুকে পড়ে। সেসময় কনভয়ের একটি গাড়িতে ধাক্কা দেওয়া হয়। তাতে আহত হয়েছিলেন কয়েকজন পুলিশকর্মী। তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। কিন্তু যে ট্রাকটি ধাক্কা মারে সেটির হদিশ মেলেনি। ট্রাক চালক ধাক্কা দিয়েই পালিয়ে যায়। ১১৬ নম্বর জাতীয় সড়কে এই ঘটনাটি ঘটেছিল।
তারপরেই শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। রাজ্যের বিরোধী দলনেতার কনভয়ে দুর্ঘটনা সাধারণ বিষয় নয় বলেই মনে করছে বিজেপি। এই নিয়ে রাজ্যপালের কাছে নালিশ ঠুকেছে বিজেপি। সেই সঙ্গে বিজেপি নেতারা অভিযোগ করেছেন বিরোধী দলনেতাকে হত্যার চেষ্টা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications