২৪ ঘণ্টার মধ্যে ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড বড়বাজারে, দাউদাউ আগুনে ছাই রাখির গোডাউন

বড়বাজারে ফের বিধ্বংসী আগুন লাগল। সোমবার সন্ধ্যায় বড়বাজারে একটি রাখির গাডাউনে আগুন লাগে বনফিল্ড লেনের ওই গুদামের আগুন নেভাতে ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। আগুনের উৎসস্থল খুঁজতেই কেটে যায় দীর্ঘ সময়।

বড়বাজারে ফের বিধ্বংসী আগুন লাগল। সোমবার সন্ধ্যায় বড়বাজারে একটি রাখির গাডাউনে আগুন লাগে বনফিল্ড লেনের ওই গুদামের আগুন নেভাতে ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। আগুনের উৎসস্থল খুঁজতেই কেটে যায় দীর্ঘ সময়। ফলে আগুন ধ্বংসলীলা চালাতে থাকে। রবিবার বড়বাজারের একটি দোকানে আগুন লাগে, তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের অগ্নিকাণ্ড বড়বাজারে।

২৪ ঘণ্টার মধ্যে ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড বড়বাজারে

দমকল সূত্রে জানা গিয়েছে, আগুনের উৎসস্থল খুঁজে পাওয়া গিয়েছে। প্রবেশপথও মিলেছে। ফলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হব। ওই গোডাওউনে বন্ধুকের ক্যাপ থেকে শুরু করে বেলুন, পিচকারির মতো প্লাস্টিক সামগ্রী মজুত ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দোতলা থেকে তিনতলায় আগুন পৌঁছে যায় দ্রুত।

স্থানীয় বাসিন্দারা দেখেন, ওই গোডাউন থেকে ধোঁয়া বের হচ্ছে। তারপরই দমকেল খবর দেওয়া হয়। ঘিঞ্জি এলাকায় দমকল ঢোকার আগেই লেলিহান শিখার আগুন ছড়িয়ে পড়তে থাকে এক ফ্লোর থেকে আর এক ফ্লোরে। এই এলাকায় প্রচুর কেমিক্যালের গোডাউন রয়েছে। আশপাশের দোকানগুলিতে আগুন ছড়ায়নি। আগুন লাগের খবরে শুনেই ঘটনাস্থলে যান পুর প্রশাসক ফিরহাদ হাকিম ও দমকলমন্ত্রী সুজিত বসু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+