৭.৪ মাত্রার প্রবল ভূমিকম্পে ফের কাঁপল নেপাল সহ ভারতের নানা জায়গা

কলকাতা, ১২ মে : ২৫ এপ্রিলের পর ফের এদিন প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। একইসঙ্গে কলকাতা সহ পূর্ব ও উত্তর ভারতের বিভিন্ন জায়গায় প্রবল কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪।

এদিন দুপুর ১২ টা ৩২ মিনিট নাগাদ নেপালের কাঠমাণ্ডুতে এই ভূমিকম্প অনুভূত হয়। তার জেরে কলকাতা সহ ভারতের দিল্লি, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে কম্পন অনুভব করেছেন মানুষ। এই রাজ্যে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা সহ উত্তরবঙ্গ ও কলকাতায় প্রবল কম্পন টের পান মানুষ। [নতুন করে ভূমিকম্পে কাঁপল নেপাল সহ ভারতের নানা এলাকা]

৭.৪ মাত্রার প্রবল ভূমিকম্পে ফের কাঁপল নেপাল সহ ভারতের নানা জায়গা


এদিনও শহরে কাজে-কর্মে বের হওয়া মানুষ অফিস বিল্ডিং থেকে বেরিয়ে কলকাতার রাস্তায় নেমে আসেন। বড় বড় বিল্ডিংগুলি দ্রুত খালি করে দেওয়া হয়। সবার চোখেমুখে সেই একই আতঙ্ক গ্রাস করেছিল। [ আগামী একমাস বজায় থাকবে নেপালে ভূমিকম্পের 'আফটার শক', মত বিশেষজ্ঞদের]

জানা গিয়েছে, কলকাতা হাইকোর্ট ও মেট্রো পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। যারা বাড়িতেই ছিলেন তারাও প্রবল দুলুনি অনুভব করেছেন। ভয়ের চোটে মানুষ রাস্তায় নেমে এসেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+