উষসী কাণ্ডের পর ফের রাতের কলকাতায় যুবতীকে ধাওয়া! কড়া পদক্ষেপ পুলিশের
উষসী কাণ্ডের পর ফের রাতের কলকাতায় যুবতীকে হেনস্থার অভিযোগ। বছর ২৩-এর যুবতীর অভিযোগ তিনি যে গাড়িতে গন্তব্যের দিকে যাচ্ছিলেন।
উষসী কাণ্ডের পর ফের রাতের কলকাতায় যুবতীকে হেনস্থার অভিযোগ। বছর ২৩-এর যুবতীর অভিযোগ তিনি যে গাড়িতে গন্তব্যের দিকে যাচ্ছিলেন। তার পিছনে ধাওয়া করা হয়। পুলিশ গাড়ির চালককে গ্রেফতার করেছে। গাড়িটিকেও আটক করেছে। বৃহস্পতিবার ধৃতকে আদালতে হাজির করানো হয়।

১৭ জুন রাত এগারোটার আশপাশে রবীন্দ্রসদন এলাকায় প্রথম ধাওয়া করা হয়েছিল প্রাক্তন মিস ইন্ডিয়া উষসী সেনগুপ্তের গাড়ি। পরের ঘটনা সবারই জানা। নতুন ঘটনাটি হল ঠিক পরের দিন ভোরের। পুলিশের কাছে করা অভিযোগে বছরের ২৩-এর যুবতী জানিয়েছে, ১৮ জুন ভোররাত ৩.৩০ নাগাদ এয়ারপোর্টের দিক থেকে ফিরছিলেন তিনি। ভাড়া করা গাড়িটি আলিপুর রোড এবং বর্ধমান রোডের সংযোগস্থলে আসলে একটি গাড়ি তাঁর গাড়িটিকে গার্ড করে দাঁড়ায়। এরপর সেই রাস্তায় তিনি গিয়েছেন, তাদের গাড়িটিকে পিছু
নিয়েছে গাড়িটি। শেষমেষ এলাকায় ঘুরপাক খেয়ে তিনি চিড়িয়াখানার সামনে টহলদারি ভ্যানে অভিযোগ জানান।
এরপর অভিযুক্ত গাড়িটিকে ধাওয়া করে পুলিশের টহলদারি গাড়ি। সেই সময় পালিয়ে যেতে সক্ষম হলেও, গাড়িটির নম্বর মিলে যাওয়ায় গাড়িটি আাটক করার পাশাপাশি চালককে গ্রেফতার করে পুলিশ। গাড়িটি উবারের হয়ে ভাড়া খাটত বলে জানা গিয়েছে। ধৃতদের বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়। সূত্রের খবূর অনুযায়ী, অভিযুক্তের বিরুদ্ধে শ্লীলতাহানিসহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।












Click it and Unblock the Notifications