Potato Price Hike: টম্যাটোর পর এবার আলুর দামে ছ্যাঁকা, জেনে নিন শহরে কত দামে বিকোচ্ছে চন্দ্রমুখী আলু
ফের বাড়ছে সবজির দাম। টম্যাটোর দাম আকাশ ছোঁয়া হওয়ার পর এবার আলুর দামে আগুন। গরিব মানুষ আলুসিদ্ধ ভাতও এবার খেতে পারবেন না এমনই পরিস্থিতি তৈরি হয়েছে। সপ্তাহের শুরুতেই আলুর দাম বেড়েছে হু হু করে। বিশেষ করে চন্দ্রমুখী আলুর দাম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে।
এক লাফে একেবারে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে চন্দ্রমুখী আলু। জ্যোতি আলুর দাম বেড়েছে। ২৪ থেকে ২৬ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে আলু। এবার দক্ষিণ বঙ্গের কোথাও তেমন বৃষ্টি হয়নি। কাজেই জমিতে আলু নষ্ট হয়ে যাওয়ার অবকাশ নেই। তাহলে হঠাৎ করে আলুর দাম এতোটা বেড়ে গেল কেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

কয়েক মাস আগে টম্যাটোর দাম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছিল কলকাতা শহরে। গোটা দেশের মধ্যে কেবল কলকাতা শহরেই টম্যাটোর দাম ১৬৫ টাকা কেজিতে পৌঁছে গিয়েছিল। পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকারের পক্ষ থেকে টাস্ক ফোর্স অভিযান চালানো হয় শহরে। শিয়ালদহের কোলে মার্কেট থেকে শুরু করে একাধিক বড় বাজারে অভিযান চালিয়েছিল টাস্ক ফোর্সের প্রতিনিধিরা।
তারপরে কিছুটা হলেও টম্যাটো সহ একাধিক সবজির দামে কিছুটা রাশ টানা গিয়েছিল। টাস্ক ফোর্সের প্রতিনিধি দল বাজার ঘুরে দেখেছিলেন ফাটকা কারবারির কারণেই অধিকাংশ সবজির দাম হু হু করে বেড়ে গিয়েছিল। আদা দিয়ে শুরু হয়েছিল চলতি বছরে সবজির দাম বাড়া। আদার দামে এখনও তেমন রাশ টানা যায়নি। মণিপুরের হিংসার কারণে আদার দাম বেড়েছিল বলে দাবি করা হয়। কারণ উত্তর পূর্বের রাজ্যগুলি থেকেই মূলত আদা আসে রাজ্যে। মণিপুরের অশান্তির কারণে একাধিক দিন বাণিজ্য বন্ধ ছিল তার জেরেই দাম বৃদ্ধি বলে দাবি।

কিন্তু তার পরে পরিস্থিতি বদলেছে। কিন্তু আদার দাম তেমন ভাবে কমেনি। অন্যান্য সবজির দাম মাঝে কমলেও ফের বাড়তে শুরু করেছে। অগাস্ট মাসের প্রথম সপ্তাহ থেকেই একটু করে সবজির দাম বাড়ছিল। দ্বিতীয় সপ্তাহে সেটি আরও বেড়ে গিয়েছে। সামনেই ১৫ অগাস্টের ছুটি। মাংস ভাত না হলে বিরিয়ানি বাড়িতে বাড়িতে আয়োজন হয়। কিন্তু আলুর দাম যেভাবে বেড়েছে তাতে আলু ছাড়াই বিরিয়ানি আর মাংস রান্না করতে হবে।
অন্যান্য সবজির দামও ফের বাড়তে শুরু করেছে। পটল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে। আদা ১০০ গ্রাম ৩০ থেকে ৩৫ টাকা। টম্যাটো ১৫০ টাকার নীচে নামছেই না। সামনেই উৎসবের মরশুম এবার আর ভালোমন্দ রান্না করতে হবে না। কারণ জ্বালানির দামও তো আকাশ ছোঁয়া হয়ে গিয়েেছ।












Click it and Unblock the Notifications