RG Kar Hospital: সুপ্রিম নির্দেশকেও 'অগ্রাহ্য'! নামল সন্ধ্যা, স্বাস্থ্য ভবনের সামনে দীর্ঘ হচ্ছে আন্দোলন

RG Kar Hospital Protest: বিকেল পাঁচটা বেজে গেলেও আন্দোলন প্রত্যাহার করলেন না জুনিয়ার ডাক্তাররা। স্বাস্থ্য ভবনের বাইরেই বিক্ষোভে বসে রয়েছেন তাঁরা। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে অবস্থান বিক্ষোভ আরও তীব্র হতে পারে বলে ইঙ্গিত। অন্যদিকে ধীরে ধীরে স্বাস্থ্য ভবন খালি হচ্ছে। একের পর আধিকারিক বেরিয়ে যাচ্ছেন।

যদিও আলোচনার রাস্তা এখনও খোলা হবে স্বাস্থ্য ভবনের তরফে জানানো হয়েছে। আর সেজন্য স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা উপস্থিত রয়েছেন বলে জানা যাচ্ছে। তবে আন্দোলনকারীরা (RG Kar Hospital Protest) স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ডেপুটেশন দিতে আসেননি। দাবি স্পষ্ট। সেগুলি মানা না হলে লাগাতার অবস্থান চলবে।

rg kar students

তবে স্বাস্থ্য ভবনে তাঁরা যাবেন না। দাবি মানা না হলে গণঅবস্থান চলবে। সরকারের তরফে আলোচনা করলে রাজি বলে জানিয়েছেন আন্দোলনকারী ডাক্তাররা।

প্রতিবাদীদের পাশে দাঁড়াতে ইতিমধ্যে স্বাস্থ্য ভবনে গিয়ছেন অভিনেত্রী সুদেষ্ণা রায়, চউতি ঘোষাল সহ একাধিক অভিনেত্রী। তাঁদের দাবি, জুনিয়ার ডাক্তাররা প্রথম দিন থেকেই বলে আসছেন আরজি করের মাথা ধরো। আর সেই মাথাকে এতদিনেও ধরা যাচ্ছে না। ওদের আন্দোলনের যুক্তি আছে বলে দাবি অভিনেত্রীদের (RG Kar Hospital Protest)।

বলে রাখা প্রয়োজন, আজ মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে জুনিয়ার ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ডাক্তারদের দ্রুত কাজে ফেরার কথা বলেন। এরপরেই আজ মঙ্গলবার স্বাস্থ্য অভিযানের ডাক দেওয়া হয়। স্বাস্থ্য ভবনে জমে থাকা ঘুঘু'র বাসা ভেঙে দেওয়ার ডাক দিয়ে এই অভিযান করেন তাঁরা। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ সহ একধিক পাঁচটি দাবি বিকেল পাচটার মধ্যে মেনে নেওয়া হলে কর্মবিরতি তুলে নেওয়া হবে।

কিন্তু বিকেল পাঁচটা বেজে গেলেও এই বিষয়ে কোনও পদক্ষেপ করা হয়নি। ফলে আন্দোলন তুলে নেওয়ার কোনও প্রশ্নই নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্য ভবনের আনুমানিক ১০০ মিটার আগে ব্যারিকেট করা হয়েছে। সেখানেই বসে রয়েছেন জুনিয়ার ডাক্তাররা।

বলে রাখা প্রয়োজন, এর আগের সপ্তাহে অর্থাৎ মঙ্গলবার, লালবাজারের সামনে প্রায় ২২ ঘন্টা রাস্তায় বসেছিলেন জুনিয়র চিকিৎসকরা। এদিনে আন্দোলন যেভাবে তীব্র হচ্ছে তাতে একই ঘটনা আবার ফিরে এল বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে বিশেষ বায়ো টয়লেট, ত্রিপল আনা হচ্ছে সেখানে। বিভিন্ন দল হয়ে ডাক্তাররা বসে রয়েছেন সেখানে (RG Kar Hospital Protest)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+