যৌন কেচ্ছা বিতর্ক কাটিয়ে তবে কি ঘুরে দাঁড়াচ্ছেন ঋতব্রত, টুইট ঘিরে জল্পনা

যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত বহিঃষ্কৃত সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ফের ফিরলেন টুইটারে।

মাসখানেকের বেশি স্যোশাল মিডিয়া থেকে দূরে থাকার পর যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত বহিঃষ্কৃত সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ফের ফিরলেন টুইটারে। গত ৮ অক্টোবর শেষবার পোস্ট করে ধর্ষণ ও যৌন কেলেঙ্কারি বিতর্কে সাফাই দেন তিনি। তারপরে দীর্ঘ বিরতির পর এদিন ফের টুইট করেছেন ঋতব্রত।

যৌন কেচ্ছা বিতর্ক কাটিয়ে তবে কি ঘুরে দাঁড়াচ্ছেন ঋতব্রত

ধর্ষণ কাণ্ডে নাম জড়িয়ে একেরপর এক কেলেঙ্কারিতে ফেঁসেছেন প্রাক্তন এই সিপিএম সাংসদ। আপাতত কোনও দলে ঠাঁই পাননি। তবে কেলেঙ্কারি মুক্ত হতে পারলে বিজেপি সহ অন্য দলের দরজা যে খোলা রয়েছে তা বলাই বাহুল্য। আর তা জানতে পেরেই সব দলের সঙ্গেই খাতির বজায় রেখেছেন এই রাজ্যসভার সাংসদ।

ঋতব্রতর বিরুদ্ধে ওঠা ধর্ষণ মামলায় তদন্ত করছে সিআইডি। এর মাঝে বেশ কয়েকদিন হল ভবানীভবনে গিয়ে জেরার মুখোমুখি হয়েছেন তিনি। এমনকী তার বান্ধবীকেও জেরা করা হয়েছে। ধর্ষণের অভিযোগ করা নম্রতা দত্তকেও ডেকে পাঠানো হয়েছে।

গতমাসেই ধর্ষণের অভিযোগ সামনে আসার পরে ঋতব্রতর একটি অশ্লীল ভিডিও সামনে আসে। সেখানে নানা অঙ্গভঙ্গি করতে দেখা যায় তাঁকে। এসবই নম্রতাকে উদ্দেশ্য করে তিনি করেছিলেন বলে অভিযোগ। পরে তার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করার অপরাধে মামলাও দায়ের হয়েছে।

যা নিয়ে এতদিন প্রকাশ্যে মুখ খোলেননি ঋতব্রত। তবে এতদিন পরে টুইটারে তিনটি পোস্ট করেছেন। যার একটিকে রয়েছে বাংলার রসগোল্লা জিআই ট্যাগ পাওয়া নিয়ে উচ্ছ্বাস। আর একটিতে শিশু দিবস ও জওহরলাল নেহরুর জন্মদিবস উপলক্ষ্যে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন তিনি।

আর একটি টুইটে ঋতব্রত লিখেছেন তিনি সংসদ হিসাবে সংসদীয় স্ট্যান্ডিং কমিটির একটি ট্রান্সপোর্ট ট্যুরিজম কালচারের বৈঠকে যোগ দিতে মুম্বইয়ে রয়েছেন। বৈঠকে ভালো আলোচনা হয়েছে বলে জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েনকে ধন্যবাদ জানিয়েছেন ঋতব্রত।

যা ঘিরে ফের জল্পনা উসকে উঠেছে। রাজনৈতিক মহলে জল্পনা চলছিল, ঋতব্রত সিপিএম থেকে বহিঃষ্কৃত হওয়ার পরে তৃণমূলের দিকেই পা বাড়িয়েছিলেন। ধর্ষণ মামলায় ফেঁসে না গেলে হয়ত এতদিনে তৃণমূলের পতাকা হাতে তুলে নিতেন। তবে তা না হলেও তলে তলে যোগাযোগ ও পিঠ চাপড়ানি বন্ধ রাখেননি তিনি। এর আগে তৃণমূলের আর এক সাংসদ অনুপম হাজরার সঙ্গেও খোসগল্প করতে দেখা গিয়েছে ঋতব্রতকে। ধর্ষণ মামলায় ঘুরে দাঁড়িয়ে ফের একবার রাজনীতির অন্দরে প্রাসঙ্গিক হতে চাইছেন তিনি এমনটাই ধারণা রাজনৈতিক মহলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+