মুকুলের পর জেলে যাবে ববি হাকিম, তোপ আসিফ খানের
কলকাতা, ১৫ জানুয়ারি: শুধু মদন মিত্র বা মুকুল রায় নন, সারদা গোষ্ঠীর থেকে টাকা নিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিমও। আর খুব শীঘ্রই সিবিআই তাঁকে গ্রেফতার করবে। এমনই অভিযোগ তুলে শোরগোল ফেলে দিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতা আসিফ খান।
আরও পড়ুন: মমতা 'ডাকাতরাণী', আবার তোপ আসিফ খানের
একটি প্রতারণার মামলায় বুধবার আসিফ খানকে হাজির করা হয় আসানসোল আদালতে। সেখানে পুলিশের বাধা সত্ত্বেও তিনি বলেন, "কলম ও আজাদ হিন্দ পত্রিকা চালানোর দায়িত্ব তো ববি হাকিমই পেয়েছিল। সিবিআই ওকে ডাকবে। গ্রেফতারও করবে।" প্রসঙ্গত, মদন মিত্র গ্রেফতার হবেন বলে দাবি করেছিলেন আসিফ খান। তা সত্যি হয়েছে। মুকুলবাবুর গ্রেফতারির সম্ভাবনাও বলে রেখেছেন তিনি। এ বার ববি হাকিমের নাম নেওয়ায় ঘোর অস্বস্তিতে পড়ল তৃণমূল।

আসিফ খান আরও বলেছেন, "সিঙ্গাপুরে মুকুলের ছেলের একটা হোটেল আছে। ওটা সারদার টাকায় কেনা। আমি তো ১২১ জনের নাম দিয়েছি সিবিআইকে। সবাই গ্রেফতার হবে, মিলিয়ে নেবেন।"
আসিফের বক্তব্যের পরিপ্রেক্ষিতে পুরমন্ত্রী ববি হাকিমের জবাব, "দেশের দুর্ভাগ্য যে, সিবিআই এখন আসিফ খানের কথায় চলছে।"












Click it and Unblock the Notifications