তৃণমূল সাংসদের যোগ কি কয়লা কেলেঙ্কারিতে? তাপস থেকে কুণাল, সুদীপের বিরুদ্ধে স্টান্স একের পর এক নেতার

দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বে আরও একবার তৃণমূলের উত্তর কলকাতার সাংসদ বর্ষীয়ান সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন দলের মুখপাত্রের পদ থেকে ইস্তফা দেওয়া কুণাল ঘোষ। এদিন তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে তীব্র আক্রমণ শানিয়েছেন।

নিজের এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ বলেছেন, অ্যাপোলো ভুবনেশ্বরে ভর্তি থাকা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরীক্ষা করতে হবে। সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অর্থপ্রদানের বিষয়টি তদন্ত করে দেখার দাবি করেছেন কুণাল। তিনি বলেছেন, হেফাজতে থাকার সময় তাঁকে (সুদীপ) বড় অঙ্কের অর্থ দেওয়া হয়েছে। সেই অর্থ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তরফে হাসপাতালে দেওয়া হয়েছে কিনা, তা তদন্ত করে দেখা উচিত।

কুণাল ঘোষ বলেছেন, যদি তা সত্যি হয়, তাহলে এটা কয়লা কেলেঙ্কারির সঙ্গে সম্পর্কিত হতে পারে। এক্ষেত্রে আরও তদন্তের জন্য সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা উচিত বলেও মন্তব্য করেছেন তৃণমূলের প্রাক্তন মুখপাত্র। যদি এজেন্সিগুলি এড়াতে চেষ্টা করে, তাহলে এব্যাপারে তিনি আদালতে যেতে পারেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন কুণাল ঘোষ।

এক্স হ্যান্ডেলে এই পোস্টের কিছু আগে করা অপর একটি পোস্টে কুণাল ঘোষ বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আসন্ন ব্রিগেড সমাবেশের প্রচারে রাজাবাজার মোড় থেকে শ্রদ্ধানন্দ পার্ক পর্যন্ত তৃণমূলের মিছিলে তিনি থাকবেন।

এদিকে তৃণমূলে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ যেন বেড়েই চলেছে। কুণাল ঘোষের পরে দলের অন্যতম নেতা তথা বিধায়ক তাপস রায় জানিয়েছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে উত্তর কলকাতায় প্রার্থী করা হলে, তিনি সেখানে প্রচারে নামবেন না। এমন কী মমতা বন্দ্যোপাধ্যায় বললেও তিনি সিদ্ধান্ত বদল করবেন না বলে জানিয়েছেন।

তাঁর বাড়িতে ইডির অভিযানের পিছনেও সুদীপ বন্দ্যোপাধ্যায় রয়েছেন বলে সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিযোগ করেছেন তাপস রায়। তিনি আরও বলেছেন, উত্তর কলকাতা কেন্দ্রের বাসিন্দারা প্রয়োজনে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পান না। ভোটের চারমাস আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় সক্রিয় হন বলেও কটাক্ষ করেছেন তিনি।

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুণাল ঘোষের অভিযোগ নিয়ে তাপস রায় বলেছেন, এটা তাঁর অবজারভেশন। এর আগে যখন তিনি (তাপস রায়) সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন, সেই সময় তাঁর বাড়িতে দলের তরফে দূত হয়ে গিয়েছিলেন কুণাল ঘোষই।

তাপস রায় বর্তমানে বরানগরের বিধায়ক হলেও, তিনি বউবাজার এলাকার বাসিন্দা। আবার সুদীপ বন্দ্যোপাধ্যায় যে উত্তর কলকাতার সাংসদ তার অধীনে রয়েছে বউবাজার। একটা সময় এই বউবাজারের বিধায়ক ছিলে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+