বিজেপিতে যোগ দিয়েই মুখ্যমন্ত্রী মমতাকে আক্রমণ ইশরত জাহানের
বিজেপিতে যোগ দিয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন তিল তালাকের ঘটনায় নির্যাতিতা ইশরত জাহান।
আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন তিল তালাকের ঘটনায় নির্যাতিতা ইশরত জাহান। এদিন বিজেপি যোগ দেন ইশরত রাজ্যের মহিলা মোর্চার হয়ে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। দলের তরফে লকেট চট্টোপাধ্যায় স্বাগত জানান ইশরতকে।

ইশরত বলেছেন, রাজনীতিতে তিনি এসেছেন পথপ্রথা ও মহিলাদের উপরে গার্হস্থ্য হিংসা বন্ধ করার লক্ষ্য নিয়ে। সুপ্রিম কোর্টে তিন তালাকের বিরুদ্ধে পাঁচ আবেদনকারীর মধ্যে ইশরত ছিলেন অন্যতম।
মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে ইশরত বলেছেন, আমি বাংলায় থাকি। একজন মহিলা রাজ্যের দায়িত্বে রয়েছেন। তা সত্ত্বেও রাজ্যে নারী-পুরুষের সমতা ফেরাতে কিছু করা হয়নি। আমি মামলা করেও একা ছিলাম। কেউ সাহায্য করেনি। একা লড়েছি। কোনও রাজনৈতিক দল সাহায্য করেনি।
তবে মুখ্যমন্ত্রীকে গালমন্দ করলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢালাও প্রশংসা করেছেন ইশরত জাহান। বলেছেন, মুসলমান মহিলাদের উন্নতির জন্য পদক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী। সেজন্য তাঁর অনুপ্রেরণায় ইশরত বিজেপির মহিলা সেলে যোগ দিয়ে মানুষের হয়ে কাজ করতে চান বলে দাবি করেছেন।
২০১৫ সালে দুবাই থেকে ফোনে মেসেজ পাঠিয়ে তিন তালাক দেয় স্বামী। সেই ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ইশরত অন্য মহিলাদের সঙ্গে নিয়ে লড়াই শুরু করেন। যে লড়াইয়ের স্বীকৃতি দিয়ে সুপ্রিম কোর্ট গতবছরের অগাস্ট মাসে তিন তালাককে অসাংবিধানিক ঘোষণা করেছে।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ











Click it and Unblock the Notifications