হেমলক সোসাইটির পর হাইওয়ে-তে ফের একসঙ্গে পরমব্রত-কোয়ল

'হাইওয়ে', টলিউডের আসন্ন ভিন্ন স্বাদের বাংলা ছবি। পরিচালক সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়ের এই ছবি নিয়ে টলিউডে কৌতুহল এখন চরমে। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন পরমব্রত ও কোয়েল মল্লিক। হেমলক সোসাইটির সাফল্যের পর হাইওয়ে ছবিতে ভিন্ন ধরণের চরিত্রে কেমিস্ট্রি কতটা ধরে রাখতে পারেন পরম-কোয়ল জুটি তা অবশ্যই দেখার।
এই ছবিতে কোয়েল-পরমব্রত ছাড়াও অভিয় করেছেন শিলাজিৎ মজুমদার, গৌরব চক্রবর্তী,দীপঙ্কর দে, সাবিত্রি চট্টোপাধ্যায় প্রমুখ। পরম ও কোয়েল এই ছবিতে অসুখী দম্পতির চরিত্রে অভিনয় করেছেন। হাজারে চেষ্টা সত্ত্বেও নিজেদের মধ্যেকার দূরত্ব ঘোচাতে অসমর্থ অসহায় দম্পতি। কোয়েল এই ছবিতে বাঙালি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন, তবে পরমব্রত এখানে অবাঙালি। ভালবেসেই একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল তাঁরা। বিয়ে করেওছিল। কিন্তু করে যে সেই ভালবাসার জায়গায় শূন্যস্থান তৈরি হয়েছে তা তারা নিজেরাও বুঝতে পারেনি। কীভাবে সেই শূন্যতা, দূরত্ব ঘুচিয়ে কীভাবে নিজেদের পুরনো ভালবাসা ফিরে পেল সেই দম্পতি, জীবনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গির কীই বা পরিবর্তন হল, তা নিয়েই তৈরি হয় ছবি। ছবির ক্লাইম্যাক্সই এই ছবির মূল আকর্ষণ।
সুরিন্দর ফিল্ম এই ছবির প্রযোজনা করছে। সুরিন্দর ফিল্মস আসলে কোয়েলের স্বামী নিশপাল সিং রানের।এদিকে ছবির পরিচালক সুদীপ্তরও বাংলা ছবিতে এই প্রথম হাতে খড়ি হতে চলেছে এই ছবির হাত ধরেই। পঙ্খ ছবিখ্যাত সুদীপ্ত কিন্তু বেশ নার্ভাস তাঁর প্রথম এই বাংলা ছবিটি নিয়ে। তবে পরম ও কোয়েল প্রথম পছন্দই ছিল পরিচালকের। কোয়েল অবশ্য জানাচ্ছেন পরম বা কোয়েল যে দুটি চরিত্রে অভিনয় করছেন তা একেবারেই তাদের বিপরীত। তবু এই ছবি বক্স অফিসে ভাল ব্যবসা করবে বলেই আশা ছবি নির্মাতাদের।
ছবির অধিংকাংশ শুটিংই হয়েছে দার্জিলিংয়ে। এই ছবির গান একেবারে আধুনিক ও নবীন প্রজন্মের জন্যই ছবির সঙ্গীত লিখেছেন ও পরিচালনা করেছেন অনুপম রায়।












Click it and Unblock the Notifications