কম্পনের পর কলকাতায় বৃষ্টি, 'আফটার শক' থাকবে আরও ৩-৪ দিন

কলকাতা, ২৫ এপ্রিল : প্রথমে প্রবল কম্পন তারপর ঝমঝমে বৃষ্টি। এভাবেই আজ সকাল থেকে কাটল শহর কলকাতার।

এদিন নেপালে প্রবল ভূমিকম্পের জেরে দেশের বহু জায়গা সহ পশ্চিমবঙ্গ ও কলকাতায় বড়সড় কম্পন অনুভূত হয়। ভূমিকম্পে বড় বড় বহুতল কেঁপে উঠেছে। পার্কস্ট্রিট, নিউটাউন, সল্টলেকের বহু অফিস খালি করে দেওয়া হয়। কাজে-কর্মে বের হওয়া মানুষ অফিস বিল্ডিং থেকে বেরিয়ে কলকাতার রাস্তায় নেমে আসেন। বড় বড় বিল্ডিংগুলি দ্রুত খালি করে দেওয়া হয়।

কম্পনের পর কলকাতায় বৃষ্টি, 'আফটার শক' থাকবে আরও ৩-৪ দিন


যারা বাড়িতেই ছিলেন তারাও প্রবল দুলুনি অনুভব করেন। আশেপাশের জলা জায়গা, পুকুর, খাল-বিলে জলোচ্ছ্বাস দেখা যায়। এপরপই বেলা গড়াতে দুপুরের পর ঝমঝম করে বৃষ্টি নামে শহর কলকাতায়। উত্তর থেকে দক্ষিণ প্রায় সব এলাকাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে।

এছাড়া ভূমিকম্প হওয়ার সময় ও তার বহু পরেও বহু মানুষ মাথা ঘোরানো, গা-গুলিয়ে ওঠা ইত্যাদি অনুভব করেছেন।

অন্যদিকে জানা গিয়েছে, নেপালে ভূমিকম্পের ফলে আগামী তিন-চারদিন এর 'আফটার শক' থাকবে। ইতিমধ্যেই অন্তত ১২-১৪ বার নেপালে ভূমিকম্পের কেন্দ্রস্থলে কম্পন অনুভূত হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+