দীর্ঘ সুড়ঙ্গ খুঁড়ে অবশেষে শিয়ালদহ স্টেশনে ‘উর্বি’, নির্ধারিত সময়েই কাজ শেষ ইস্ট-ওয়েস্ট মেট্রোর

দীর্ঘ সুড়ঙ্গ খুঁড়ে অবশেষে শিয়ালদহ স্টেশনে ‘উর্বি’, নির্ধারিত সময়েই কাজ শেষ ইস্ট-ওয়েস্ট মেট্রোর

অবেশেষে প্রায় শেষের পথে এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ তৈরির কাজ। পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী এই সপ্তাহের শেষের দিকেই কাজ শেষের কথা ছিল। করোনা আবহে কাজে কিছুটা ভাটা দেখা দিলেও অবশেষে নির্ধারিত সময়েই কাজ শেষ করতে পারছে বরাত প্রাপ্ত সংস্থা। ইতিমধ্যে খননকার্যের জন্য ব্যবহৃত বোরিং মেশিন 'উর্বি’ বাইরে চলে এসেছে বলে জানা যাচ্ছে।

দীর্ঘ সুড়ঙ্গ খুঁড়ে অবশেষে শিয়ালদহ স্টেশনে ‘উর্বি’, নির্ধারিত সময়েই কাজ শেষ ইস্ট-ওয়েস্ট মেট্রোর

এদিকে কলকাতার এই মেট্রো প্রকল্প নিয়ে সাধারণ মানুষের আগ্রহ দীর্ঘদিনের। পরবর্তীতে বৌবাজার বিপর্যয়ের পর এই মেট্রো প্রকল্পের ভবিষ্যত নিয়ে তৈরি হয় তীব্র আশঙ্কা। কিন্তু সমস্ত জল্পনা কল্পনাকে দূরে ঠেলেই সমস্ত খননকার্য শেষে শুক্রবার সন্ধ্যায় শিয়ালদা স্টেশনে এসে পৌঁছায় বোরিং মেশিন 'উর্বি’। এদিকে ২০২১ সালে বাংলায় বিধানসভা ভোটের আগে এই প্রকল্পকেই পাখির চোখ করতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। ইতিমধ্যেই মেট্রো রেলওয়ে বোর্ডের মেম্বার অফ ইনফ্রাস্টাকচর প্রদীপ কুমার গোটা কাজের তদাকরি করতে দিল্লি থেকে উড়ে এসেছেন বলে জানা যাচ্ছে।

এদিকে সুষ্ঠ ভাবে খননকার্য শেষ হওয়ায় স্বাভাবিক ভাবেই উচ্চসিত মেট্রোরেলে ইঞ্জিনিয়ারাও। এতদিমন ধরে যার এই গোটা প্রকল্পের কাজের সঙ্গে যুক্ত থেকেছেন তারাও এদিন প্রত্যেকে শিয়ালদা স্টেশন সংলগ্ন এলাকায় এসে হাজির হয়েছেন বলে জানা যাচ্ছে। প্রদীপ কুমারের তত্ত্বাবধানেই তারা বাকী কাজও বুঝে নিচ্ছেন বলে খবর। এদিকে কিছুদিন আগেই যখন বিদ্যাপতি সেতু পেরিয়ে এগিয়ে আসছিল এই টানেল বোরিং মেশিন তখনও ফের বৌবাজার বিপর্যের সম্ভাবনা উঁকি দেয় অনেকের মনেই। কিন্তু অবশেষে সব আশঙ্কাকে পরাভূত করেই পুরোকাজ যথাসময়েই যথা শেষ করল 'উর্বি’।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+