হেরে গিয়ে তৃণমূল-বিজেপি বোঝাপড়ার অভিযোগ সূর্যকান্ত মিশ্রর

হেরে গেলে অনেকেই অনেক কথা বলেন। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থেকে হেরে সিপিএম প্রার্থী সূর্যকান্ত মিশ্রও অনেক কিছু বললেন। তবে তার কতোটা প্রাসঙ্গিকতা রয়েছে তা বোঝা গেল না।

হারের জন্য ঘুরিয়ে বামেদের কাঠগড়ায় দাঁড় করালেন অধীর চৌধুরী

১৯৫২-২০১৬ পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের ফলাফল একনজরে

সারা রাজ্যে জোটের ভরাডুবি তো হয়েইছে, বাম তথা সিপিএমেরও প্রায় জামানত জব্দ করে ছেড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজে হেরে, দলের বিপর্যয়ের পরে ঠিক কি কি বললেন সূর্যকান্ত মিশ্র তা জেনে নিন একনজরে।

হেরে গিয়ে তৃণমূল-বিজেপি বোঝাপড়ার অভিযোগ সূর্যকান্ত মিশ্রর

  • বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে একজোট করার প্রচেষ্টা এখনও প্রাসঙ্গিক রয়েছে।
  • আমরা আমাদের কথা বলতেই থাকব। গত পাঁচ বছরে গণতন্ত্র আক্রান্ত হয়েছে এবং এখনও হচ্ছে।
  • বিজেপি-তৃণমূল গোপন বোঝাপড়া হয়েছে। মোট ১০-১২টি আসনে বিজেপি তৃণমূলকে বা তৃণমূল বিজেপিকে ভোট দিয়েছে।
  • এই ভোটের ফলাফল যাই হোক না কেন, আরও ব্যাপক অংশকে একযোগ করার লড়াই চালিয়ে যেতে হবে বামেদের।
  • ২০১৪ সালে আমরা যে জায়গায় দাঁড়িয়ে ছিলাম, সেখান থেকে দেখতে গেলে আমাদের অবনতি হয়নি, বরং সামান্য উন্নতি হয়েছে।
  • আগামিদিনেও বেকারদের কর্মসংস্থান, টেট দুর্নীতি সহ একাধিক ইস্যু নিয়েই লড়বে বামেরা।
  • আমাদের পরাজয় স্বীকার করে নতুন করে যাতে শক্তি সঞ্চয় করে এগিয়ে যেতে হবে।
  • এক অংশের মানুষের মন বোঝা যায়নি। বিভিন্ন সংবাদমাধ্যমও যে সমীক্ষা করেছে, আমরা যা দেখেছিলাম তাতে নতুন ভোটাররা বা যে শ্রেণি নিরপেক্ষ অবস্থায় ছিলেন, তাঁরা তৃণমূলের দিকে ঝুঁকে সেদিকে ভোট দিয়েছেন।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+