মুখ্যমন্ত্রীর পর এবার পেঁয়াজ ভিজিল্যান্স-এ পুলিশ কমিশনার
সোমবার ভবানীপুর বাজারে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার ভবানীপুর বাজারে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার ব্যবসায়ী থেকে ক্রেতাদের সাথে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন। এবং পেঁয়াজের এই অতিরিক্ত মূল্য বৃদ্ধি কারণে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। পাশাপাশি রাজ্যের বাজারগুলোতে পেঁয়াজের মার্কেটিং হচ্ছে বলেও তিনি জানিয়েছিলেন।

আজ কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা এবং টাস্কফোর্সের সদস্যরা সকাল সাড়ে এগারোটার সময় পৌছে যান বড়বাজারের পোস্তা। সেখানে তিনি বাজার পরিদর্শন করেন। যে সমস্ত পাইকারি বিক্রেতারা রয়েছেন সকলের সাথেই কথা বলেছেন। পেঁয়াজের আমদানি সংক্রান্ত বিষয় তিনি জানতে চান। এবং দিনে কত পরিমাণে পেঁয়াজ বড়বাজারে আসে তা জানতে চান।
পুলিশ কমিশনার অনুজ শর্মা বাজার পরিদর্শনের পরেই পৌঁছে যান শিয়ালদহ কোলে মার্কেটে। সেখানেও পাইকারি যারা পেঁয়াজ বিক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেন। যেভাবে পেঁয়াজের দাম বাজারে উর্ধমুখী তাতে করে গৃহস্থের চোখে জল আসার উপক্রম। ফলে মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক শহরের দুটি বাজার পোস্তা এবং কোলে মার্কেটে পৌছে যান পুলিশ কমিশনার।












Click it and Unblock the Notifications