এবার কলকাতায় মদ্যপ যুবকদের হাতে শ্লীলতাহানি মহিলার, প্রতিবাদী স্বামীকে মারধর
বেঙ্গালুরুতে বর্ষবরণের রাতে শ্লীলতাহানির ঘটনায় সারা দেশে ছিঃ ছিঃ রব উঠেছে। সেই রেশ কাটতে না কাটতেই এবার খাস কলকাতায় এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল।
কলকাতা, ৮ ডিসেম্বর : বেঙ্গালুরুতে বর্ষবরণের রাতে শ্লীলতাহানির ঘটনায় সারা দেশে ছিঃ ছিঃ রব উঠেছে। সেই রেশ কাটতে না কাটতেই এবার খাস কলকাতায় এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল। জানা গিয়েছে, ঘটনার প্রতিবাদ করার মহিলার স্বামীকেও মারধর করেছে অভিযুক্ত যুবকেরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনা ঘটেছে শনিবার সন্ধ্যার পরে গড়িয়াহাটে। এই ঘটনার পরে গড়িয়াহাট থানায় অভিযোগও জানিয়েছেন দম্পতি। এরপরই তদন্তে নেমে পুলিশ চার অভিযুক্তকে গ্রেফতার করেছে।

জানা গিয়েছে, গড়িয়াহাটের বাসিন্দা এক মহিলা তাঁর স্বামী ও ছেলেকে নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন। তখনই মদ্যপ যুবকেরা এসে মহিলাকে নোংরা ভাষায় আক্রমণ করে। স্ত্রীকে কটূক্তি করায় প্রতিবাদ করেন স্বামী। তখনই যুবকরা এসে তাঁকেও মারধর করে বলে অভিযোগ।
ঘটনার পরে রাস্তায় বেশিকিছু লোক থাকলেও কেউই সাহায্যের জন্য এগিয়ে আসেননি বলে অভিযোগ। এরপরই গড়িয়াহাট থানায় গিয়ে অভিযোগ জানালে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।












Click it and Unblock the Notifications